বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএমে পানি সরবরাহ বন্ধ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বিসিআইসির অন্যতম কাগজ উৎপাদনকারী  প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলে( কেপিএম)  এ গত ৩ দিন ধরে মিল এলাকা এবং আবাসিক এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে তীব্র গরমে পানির অভাবে এখানে বসবাসরত অফিসার, শ্রমিক, কর্মচারী এবং তাদের পরিবারের জীবনযাত্রা দূর্বিষয় হয়ে পড়েছে।

কেপিএম এর জিএম ( এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ বলেন,  মিলে পানি সরবরাহের জন্য বারঘোনিয়া গেইট সংলগ্ন ফরেস্ট চেক পোস্ট এলাকায়  বিশালাকার যে পাইপ রয়েছে সেই পাইপে ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটল দিয়ে অনবরত পানি বের হতে থাকলে ফাটল সরানোর জন্য  গত মঙ্গলবার হতে আজ( বৃহস্পতিবার)  পর্যন্ত কেপিএম এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তিনি আরোও বলেন,  বিষয়টি কারখানা এবং আবাসিক এলাকায় বসবাসরত জনগণকে অবহিত করা হয়েছে।

কেপিএম এর প্রধান প্রকৌশলী আবুল কাশেম রনি বলেন, আনুমানিক ১৯৪৮ সালে মাটির প্রায় ১৫ ফুট গভীরে এই পানির পাইপ বসানো হয়েছিল। এই পাইপ ব্যবহার করে কেপিএম এর পানি সরবরাহ করে কাগজ উৎপাদন সহ আবাসিক এলাকায় পানির প্রয়োজন মেটানো হতো।  এই পাইপ লাইনে ফাটল ধরায় গত মঙ্গলবার হতে   কেপিএম এলাকায় পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং সাময়িক উৎপাদন বন্ধ রাখা হয়েছে। আমরা আশা করছি আজ ( বৃহস্পতিবার)  রাতে বা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে পাইপ লাইন মেরামত করে পানি সরবরাহ স্বাভাবিক করতে পারবো এবং উৎপাদনে ফিরতে পারবো।

কেপিএম আবাসিক এলাকায় বসবাসরত মিলের সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, পানি বন্ধ থাকায় আবাসিক এলাকায় বসবাসরত শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তারা সাময়িক অসুবিধার সম্মুখীন হয়েছেন। মিল কতৃপক্ষ দ্রুত এর সংস্কার কাজ করছেন বলে তিনি জানান।

এদিকে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক ( এমডি)  মো: আব্দুল হাকিম গতকাল বুধবার মিলের বিভাগীয় প্রধানদের নিয়ে  ফাটল এলাকা পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্টদের দ্রুত পাইপ লাইন মেরামত করার নির্দেশনা দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ডাকসু নির্বাচনে কাপ্তাইয়ের সাকিব প্রতিদ্বন্ধিতা করছেন অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে

রাবিপ্রবিতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির আর্থিক সহায়তা প্রদান 

পাহাড়ের মাচাংঘর বিলুপ্তির পথে: আধুনিকতার ছোঁয়ায় হারাচ্ছে শতবর্ষের ঐতিহ্য

আমার নামে অপপ্রচার হচ্ছে; সংবাদ সম্মেলনে রাঙামাটি প্যানেল মেয়র হেলাল

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় তিনতলা ভবন দখলকে কেন্দ্র করে আটক ২ 

চিৎমরমে হাজী হামিদ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

error: Content is protected !!
%d bloggers like this: