সোমবার , ৬ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফ’র আরো ১ সহযোগী গ্রেফতার 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
মে ৬, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

 

বান্দরবানে যৌথ অভিযানে খোয়াই বম (৭১) নামে কেএনএফ এর আরো ১সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ৫ মে (রোববার) বিকেলে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার বাসাত্লাং পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

৬ মে (সোমবার) দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে রুমা সদর থেকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে আদালতের বিচারক মো. নুরুল হক আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রুমা থানার সোনালী ব্যাংকের  মামলায় সাই খোয়াই বম নামে এক আসামীকে দুপুরে আদালতে তোলা হলে আদালত আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ,  গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয়।

পরে ৩ এপ্রিল দুপুরে আবার বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে, সেই ঘটনায় ৪টি মামলা করা হয়। এরপর আসামীদের গ্রেফতারে অভিযান শুরু  করে যৌথবাহিনী আর  এই পর্যন্ত মোট ৯টি মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আদালত তাদের সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

নানিয়ারচরে শেখ রাসেলের জন্মদিন পালন

লংগদুতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উযাপন

রাঙামাটির প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত ফারজানা

আসন্ন বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওবাইদুল হক রোকন চৌধুরী সিআইপি 

শারদীয় দুর্গাপূজা উৎসবে রাঙামাটির পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

১০ বছর পর রাঙামাটি বনরুপা ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠিত: নেতৃত্বে জসিম-লিটন

কাপ্তাইয়ের নতুন এসিল্যান্ড নেলী রুদ্র

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে অগ্নিনির্বাপক মহড়া

error: Content is protected !!
%d bloggers like this: