শনিবার , ১০ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও রায়হানুল ইসলাম

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১০, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তিনি উপজেলার ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন করা পূজামণ্ডপগুলো হলো—কেপিএম কয়লার ডিপো হরিমন্দির পূজামণ্ডপ, রাইখালীর শ্রীশ্রী ত্রিপুরাসুন্দরী কালীমন্দির পূজামণ্ডপ, মিশন এলাকার সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির, মিশন এলাকার সিদ্ধেশ্বরী মন্দির, উপজেলা সদর বড়ইছড়ির জগন্নাথ মন্দির এবং ওয়াগ্গা বিজিবি ক্যাম্পসংলগ্ন লোকনাথ সেবাশ্রম পূজামণ্ডপ।

এ সময় কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং সংশ্লিষ্ট মন্দির পরিচালনা ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে সরেজমিনে খোঁজ নেওয়া হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সমন্বিত উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: