মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চন্দনাইশে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
অক্টোবর ১৩, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে মাঠপর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্যসংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জোয়ারা সর্দার পাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তথ্যসংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে জানানো হয়, এই কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৬৩ হাজার পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

প্রথম পর্যায়ে চন্দনাইশ পৌরসভায় এ তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার বাকি এলাকাগুলোতেও তথ্যসংগ্রহ করা হবে। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।

এ সময় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঞা সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। ​

আলোচনা সভা শেষে তথ্যসংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীর হাতে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল ট্যাব তুলে দেন প্রধান অতিথি। ​সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির আওতায় মাঠপর্যায় থেকে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারের প্রকৃত অবস্থা যাচাই করে সরকারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

থানচিতে নিখোঁজ চার শ্রমিকের সন্ধান পাওয়া গেছে

কাপ্তাই বিএসপিআই এ ৪ মাস ব্যাপি কেয়ার গিভিং উদ্বোধন

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নতুন চিকিৎসকের যোগদান

খাগড়াছড়িতে কাল শুরু হচ্ছে ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা

কাপ্তাইয়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা পালিত

সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক প্রিয় চাকমা / আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ৮নম্বর ওয়ার্ড কমিটি গঠন

error: Content is protected !!
%d bloggers like this: