সোমবার , ২০ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে উপজেলা নির্বাচনে সব প্রস্তুতি সম্পন্ন, হেলিসর্টি ৫টি কেন্দ্রে গেল নির্বাচনী সরঞ্জাম

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের ২য় ধাপে বিলাইছড়ি উপজেলার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: জামশেদ আলম রানা।

সোমবার (২০ মে) বেলা ৩:০০ ঘটিকায় তিনি আরো জানান, হেলিসর্টি ৫টি ভোট কেন্দ্রসহ সবকটি কেন্দ্রে জনবল ও সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহণকারী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গতকাল বৈরী আবহাওয়া কারণে পৌঁছানো সম্ভব না হলেও আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করায় সেনা ও বিমান বাহিনীর সহযোগিতায় জোন থেকে পৌঁছানো সম্ভব হয়। একটি অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, উপজেলার মোট ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি হেলিসর্টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ফারুয়া ইউনিয়নের ২টি কেন্দ্র, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং বড়থলি ইউনিয়নের ৩টি, রাইমংছড়া পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজাং পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ার পুরুষ ও মহিলা পদে ২ জন করে।সবমিলিয়ে সর্বমোট ৬ জন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে।

নিরাপত্তার জন্য রয়েছেন ৩ ইউনিয়নে ৩ জন মেজিস্ট্রেট সঙ্গে আইন – শৃঙ্খলা বাহিনীর ৮ প্লাটুন বিজিবি, পুলিশ আনসার, সেনাবাহিনী।থাকছে স্ট্রাইকিং ফোর্সও। উপজেলার মোট ভোটার সংখ্যা ২৩৬৯৩।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে আশিকার অন্তর্ভুক্তিকরণ সভা

রামগড়ে ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে ১ জনের মৃত্যু

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে- অংসুই প্রু চৌধুরী

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

খাগড়াছড়িতে ৫ শতাধিক শিক্ষার্থীকে ৪৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

কাউখালীর বেতবুনিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধানে ২ হত্যাকান্ড

মাউস’র উদ্যোগে খাগড়াছড়িতে আবৃত্তি প্রশিক্ষণ’র সূচনা

রাঙামাটিতে ৩ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের কাজ শুরুই হয়নি, ভুয়া বিলে উত্তোলণ ১০ লাখ টাকা

চিকিৎসা ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে ভারত গেলেন সন্তু লারমা

অপপ্রচার ও ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ- ওয়াদুদ ভূঁইয়া

error: Content is protected !!
%d bloggers like this: