সোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে সেনা অভিযানে  ২ জন আটক

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

 

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি

বাঘাইছড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে  দুই যুবককে আটক করেছে। সোমবার বিকাল ৩ টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মারিশ্যা দিঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় এদের আটক করা হয়। আটককৃতরা হলেন মিন্টু চাকমা (৩৫) এবং  জিনেল চাকমা(১৭)।

সেনাবাহিনী বলেছে আটককৃত দুই যুবক পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত দলের দুই সদস্য এবং ইউপিডিএফের চাঁদা কালেক্টর। তাদের কাছ থেকে চাঁদাবাজির রশিদ বই, ১০ পিচ ইয়াবা, দুইটি মোবাইল, নগদ ৩ হাজার টাকা, একটি ঘড়ি জব্দ করা হয়।

মারিশ্যা দিঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় মিন্টু চাকমার নেতৃত্বে ইউপিডিএফের একটি দল নিয়মিত চাঁদাবাজি করে ব্যাবসায়িদের হয়রানী করে আসছিল। এ সংবাদের ভিত্তিতে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

আটক দুই যুবকের ব্যাপারে জানতে চাইলে ইউপিডিএফ নেতা আর্জেন্ট চাকমা বলেন, মিন্টু চাকমা ইউপিডিএফের সদস্য।  কিন্তু জিনেল চাকমা সাধারণ মানুষ।

সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী (পিএসসি) এই অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন, সেনাবাহিনী কর্তৃক দুজন আটকের বিষয়টি শুনেছি। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে

রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্বে সুকুমার-সনত

বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকেন্দ্রে দুদকের অভিযান

রাজস্থলীতে  ৩টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ সনদ প্রদানের আনুষ্ঠানিকতা শুরু

কাপ্তাইয়ে বাঁশবাহী ট্রাকে বিদ্যুতের তার আটকে ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার, বিদ্যুৎহীন এলাকা

শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: