বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ৭০০ পিস ইয়াবাসহ আটক ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৩, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

উন্নয়ন বোর্ড এলাকায় মাদক কেনাবেচা হয় মর্মে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহেদুল ইসলাম, পিপিএম এর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী এর তত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই(নিঃ) মোঃ ইলহাম উল হক ও অন্যান্য অফিসার-ফোর্সের সমন্বয়ে কোতয়ালী থানার টিম।

এসময় রাঙামাটি পৌরসভাস্থ উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অতঃপর বাড়ির মালিক খালেদা আক্তার বেবীর সহযোগীতায় তার বাড়ির ভাড়াটিয়া দিলু আরা প্রকাশ ইমু এর ভাড়া বাসায় বাড়ীওয়ালা ও অন্যান্য ভাড়াটিয়াদের উপস্থিতিতে বাসার বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে ২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন দিলু আরা প্রকাশ ইমু (২৮), পিতা-গোলাম কাদের, মাতা-লায়লা বেগম, সাং-পূর্বপাড়া, ২নং ওয়ার্ড, ১নং মাতারবাড়ী ইউপি, থানা-মহেষখালী, জেলা- কক্সবাজার ও রাশেদ হাসান মেহেরী প্রকাশ রাশেদ (৩৫), পিতা-মুহাম্মদ হাসান মেহেরী, মাতা-রৌওশন আক্তার, গ্রাম-ফুলের ডেইল, ১নং ওয়ার্ড, ২নং হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। উপরোক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ একটি টিম ঘটনাস্থলে পৌছে অভিযান পরিচালনা করে ৭শ’ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করতে সক্ষম হই। আসামিদের বৃহস্পতিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণে এডভোকেট নাজিম উদ্দিন

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

বিলাইছড়িতে দুই বসতবাড়ি পুড়ে ছাই

কেপিএম দোকানে চুরির ঘটনায় মালামালসহ আটক -২

কাউখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে হত্যা, পালাতে গিয়ে জনতার হাতে আটক অভিযুক্ত বিল্লাল

বাঘাইছড়িতে শীলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি 

খাগড়াছড়িতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

লংগদুতে পেঁয়াজের মূল্য বেশি নেয়ায় মাইনী বাজারে ২ দোকানিকে অর্থদন্ড

বাঘাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

দীঘিনালা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দপ্তর সম্পাদককে বহিষ্কারের সুপারিশ 

error: Content is protected !!
%d bloggers like this: