সোমবার , ২৭ মে ২০২৪ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির অনুমোদন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ২৭, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই শ্লোগানে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা সর্ববৃহৎ সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ২০ মে নিসচা কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন স্বাক্ষরিত পত্রে এই অনুমোদন দেয়া হয়।

এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জেলা সামাজিক আন্দোলনের অন্যতম সংগঠক প্রদীপ চৌধুরীকে সভাপতি এবং দীঘিনালা সরকারি কলেজের প্রভাষক ও খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস’র সম্পাদক মোঃ দুলাল হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

এছাড়া ২৭ সদস্য বিশিষ্ট নিসচা খাগড়াছড়ি জেলা কার্যকরী কমিটিতে সামাজিক সংগঠক,শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, পরিবেশকর্মী,ক্রীড়াবিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি প্রদীপ চৌধুরী ও সম্পাদক মোঃ দুলাল হোসেন এক বার্তায় নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বনামধন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব এসএম আজাদকে খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

নিরাপদ সডক চাই খাগড়াছড়ি জেলা কমিটি জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন,যানবাহন মালিক,ড্রাইভার,শ্রমিক, যাত্রী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে দূর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়কের সচেতনতা তৈরীতে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে কাজ করবে এবং খাগড়াছড়ি সকল উপজেলায় নিরাপদ সডক চাই উপজেলা কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করবেন। জেলা কার্যকরী কমিটির পাশাপাশি ৯ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও অনুমোদন দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার কাপ্তাই ও পাহাড়ী পরিত্যক্ত জায়গায় নতুন নতুন সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে–সচিব

নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করলো রাঙামাটির পুলিশ সুপার রকিব উদ্দিন

সাজেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ দিনে ৪ জনের মৃত্যু 

১৭ বছর ধরে স্বাস্থ্যসেবায় চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

নাগরিকদের মূল্যবোধ প্লাটফর্ম সক্রিয়করণ সভা

মহালছড়ি জোনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

পাহাড়ের শীতগ্রস্ত মানুষের পাশে বিজিবি’র ভালোবাসার উষ্ণতা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ

খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: