বুধবার , ২৯ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে আগুনে পুড়লো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মে ২৯, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড় সদর ইউনিয়নের দুর্গম যৌথখামার বাজারে আগুনে পুড়ে নিঃস্ব হলো ৬টি ব্যবসা প্রতিষ্ঠান।

বুধবার (২৯ মে) রাত ৮টার দিকে যৌথখামার বাজারে জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানে থাকা পেট্রোল, ডিজেল, অকটেন থাকায় আগুন দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ায় মহুর্তে ৬টি দোকানে থাকা সকল জিনিস ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, মালামাল কিছুই বের করতে পারি নাই সব পুড়ে ছাই হয়ে গেছে । সব মিলিয়ে ২০ লক্ষ টাকার মত মালামাল সব শেষ হয়ে গেছে । আমরা এখন নি:স্ব হয়ে গেছি।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, মোঃ ছালাম, মোঃ সামসুল হক, মোঃ নুর আলম, বাবু মারমা, মোঃ জাহাঙ্গীরও কালা মারমা।

খবর পেয়ে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্থ্য ব্যবায়ীদের পাশে থাকার আশ্বাস দেন এবং সর্বোচ্চ সাহায্য সহযোগীতা করবেন বলে জানান।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, রাত ৮টার দিকে স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুত্রপাত মোমবাতি থেকে হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটি কাঁঠালতলীস্থ দারুস সালাম ইসলামি একাডেমিতে সংর্বধনা ও ইফতার মাহফিল

রাঙামাটিতে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

নানিয়ারচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টর প্রস্তুতি সভা

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

লংগদুতে ১০২ বছর বয়সী বৃদ্ধা আলী আকবর নিখোঁজ

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বহাল রাখতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন ও ঘোষণা

‎বাঘাইহাট জোনের উদ্যোগে মোবাইল নেটওয়ার্ক পুনঃস্থাপন: পর্যটক ও জনমনে স্বস্তি

যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর

error: Content is protected !!
%d bloggers like this: