শনিবার , ১৫ জুন ২০২৪ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চম্পাঘাট শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কার ও খেলাধুলা সামগ্রী বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার ও জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুন ১৫, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

চম্পাঘাট শিশু সদনের সম্পাদনকৃত ছাত্রাবাস পুনঃসংস্কারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫জুন) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত (জুয়েল) এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি সদরস্থ চম্পাঘাট শিশু সদন সম্পাদনকৃত ছাত্রাবাস পুনঃসংস্কার উদ্বোধন,বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও টিভি বিতরণ করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের মহতি কার্যক্রম পরিচালনা করে আসছে,করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। এই মহৎ উদ্যোগ গ্রহনের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু)’এর ভূয়সী প্রশংসা করেন। সম্মিলিত এই

উন্নয়নমূলক প্রয়াস ও বাস্তবায়ন দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মন্তব্য করেন তিনি।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মহালছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া, ইউএনডিপি এর জেলা প্রতিনিধি উশিং মং চৌধুরী, চম্পাঘাট শিশু সদনের সভাপতি কনক বরণ ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস’র সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

প্রাণ ফিরেছে রাইখালীর পানছড়ি ঝর্ণায়

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৫ বর্ষপুর্তি উৎসব শুরু 

কক্সবাজারে এসআইয়ের বিরুদ্ধে ইয়াবা গায়েব করার অভিযোগ

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট উদ্ধার, আটক-৬

সামাজিক অপরাধ প্রতিরোধে মসজিদে ওসির জনসচেতনতামূলক বক্তব্য

বিলাইছড়ি উপজেলায় প্রশাসন কর্তৃক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে

কাপ্তাইয়ে ট্রাফিক পুলিশের আয়োজনে পরিবহন চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা

কাপ্তাইয়ের রাইখালীতে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত 

রাঙামাটি জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: