সোমবার , ১৫ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে আরজা বেগম নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায়। নিহত বৃদ্ধা নারীর আরজা বেগম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকা। সে মৃত জহিরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে ।

১৪ জুলাই রোববার দিবাগত রাত আনুমানিক ২টার সময় বৃদ্ধার ঘরে আক্রমণে চালায় হাতি। এসময় বাঁচার জন্য এক রুম থেকে অন্য রুমে যেতে চাইলে হাতির সুরে দিয়ে আঘাত করে বৃদ্ধাকে। আর তাৎক্ষণিক বৃদ্ধার হাত পা ভেঙ্গে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তছনছ করে ফেলে বন্যহাতি।একই সময় বৃদ্ধার ছোট্ট ঘরটিও ভাংচুর করে তছনছ করে দেয় হাতি।

স্থানীয়রা জানান, বন্য হাতি প্রতিনিয়ত বন জংগল থেকে লোকালয়ে এসে সাধারণ মানুষের বসত বাড়িঘর ভাঙচুরসহ মানুষের জীবন কেরে নেয় এবং জানমালের ক্ষয়-ক্ষতি করে । এসব ক্ষয়-ক্ষতির পরিমাণ  অফুরান্ত। তবে হিসাবে তেমন কিছু পায় না সাধারণ মানুষ।

উত্তর বন বিভাগের পাবলাখালী ফরেস্ট রেঞ্জার সজীব কুমারম জুমদার মুঠোফোনে বলেন, ইতি মধ্যে ঘটনাস্থলে বন বিভাগের লোকজন গিয়ে পৌছে গেছেন। বন্যপ্রাণী হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ বৃদ্ধ নারীর লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে। যেহেতু একটি দুর্ঘনা ঘটে গেছে তাই নিহত নারীকে ক্ষতিপূরন দেওয়ার জন্য যা যা করার আমরা তাই করবো।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যার পানিতে নিখোঁজ স্কুল পড়ুয়া ছাত্র

রাঙামাটি আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ

দখল দূষণে বিপর্যস্ত বাঙ্গালহালিয়ার খাল স্বরূপে ফিরবে কি!

সহিংসতাকারীরা দেশের শত্রু, তাদের হাতে দেশ নিরাপদ নয় – কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- সাইফুল ইসলাম শাকিল

রাজস্থলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিলাইছড়ি সেনা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান

কেংড়াছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আনসার সদস্যদের সহায়তা প্রদান 

সাজেকে হলুদের গুদামে অগ্নিসংযোগ: পাহাড়ি কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্ন

সাজেকে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত ৬ শিক্ষার্থী

error: Content is protected !!
%d bloggers like this: