বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবি- রাঙামাটি জেলা পরিষদ ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২৪ ২:০১ অপরাহ্ণ

আগামী ২৪ ঘন্টার মধ্যে সবাইকে পদত্যাগের দাবিতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানসহ সকল সদস্যদের ও পৌরসভার মেয়রকে আল্টিমেটাম দিয়েছেন রাঙামাটি বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা ৪দফা দাবি নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা দাবি সমূহ- ১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট  হাসিনা এবং তার দল ও সাবেক সরকার‍ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও সহযোগী মহাজোটের শরীক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকার তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪.প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
উল্লেখিত পদযাত্রা থেকে শেখ হাসিনাসহ ছাত্র হত্যায় জড়িত সকল ব্যক্তির ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা।
এব্যাপারে জানতে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু  চৌধুরী ও মেয়র আকবর হোসেন চৌধুরীকে মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লামায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

সাফ জয়ী তিন কৃতি খেলোয়াড় ও সহকারী কোর্সকে খাগড়াছড়ি রিজিয়নের দুই লক্ষ টাকা অনুদান 

‎রাঙামাটিতে সেনাবাহিনীর পাহাড়ায় পাম্পে তেল বিক্রয়

চীবর দান প্রস্তুতির খোঁজ নিতে রাজবন বিহারে জেলা প্রশাসক

নানা আয়োজনে কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন 

রাঙামাটিতে লোক দেখানো উন্নয়নে নামেই কোল্ডস্টোরেজ নির্মাণ

অসহায় দুস্থদের মাঝে রাঙামাটি রিজিয়নের মানবিক সহায়তা

খাগড়াছড়িতে রোহিঙ্গা নাগরিক সন্দেহে আটক ১

সম্পাদকের শুভেচ্ছা / অনলাইন নিউজ পোর্টাল ‘পাহাড়ের খবর ডটকম’এর শুভযাত্রা

error: Content is protected !!
%d bloggers like this: