শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকের মাচালংয়ে নারী পর্যটককে অপহরণচেষ্টা, সেনা তৎপরতায় উদ্ধার 

সাজেকে যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় মার্লিনা রেমা নামে এক গারো নারী পর্যটককে অপহরণচেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। তবে স্হানীয় সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই পর্যটক। এসময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরও চার সদস্য।

জানা গেছে, গতকাল শুক্রবার (১৬ আগস্ট ) ঢাকা থেকে আসা ৭ বাঙালী মুসলিম বন্ধুর সাথে মার্লিনা রেমা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় ৬ জন দুর্বৃত্তকারী তাদের গাড়ির গতিরোধ করে। এসময় গাড়ি থেকে টেনে হিচড়ে মার্লিনা রেমাকে নামিয়ে নিয়ে যাওযার চেষ্টা করে।

খবর পেয়ে স্হানীয় সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনী টহল দলের উপস্থিত দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজন দুর্বৃত্তকে সেনাবাহিনী আটক করে।

আটকের খবর পেয়ে স্হানীয় প্রায় শতাধিক গ্রামবাসী সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে। তারা অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায়। একইসাথে উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করে।

এসময় গ্রামবাসী অপহরণে বাধাপ্রদানকারী আরও ৪ জন পর্যটককে মারধর করে। উত্তেজিত গ্রামবাসীর বাধা প্রদান সত্ত্বেও অপহরণ চেষ্টার শিকার পর্যটককে নিকটস্থ ক্যাম্পে নিরাপদে নিয়ে যেতে সমর্থ হন সেনাসদস্যরা।

পরে আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে অপহরণচেষ্টার শিকার মার্লিনা রেমাকে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সেখান থেকে ওই পর্যটককে তার পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ কালে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। এসময় উদ্ধার করে সাজেক থানায় হস্তান্তর করেন। পুলিশ আইনি প্রক্রিয়ায় মার্লিনা রেমাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত 

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বিলাইছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত 

রাঙামাটিতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

সাজেকে সড়ক দূর্ঘটনার কবলে পর্যটকবাহী সিএনজি: সেনাবাহিনীর প্রচেষ্টায় উদ্ধার

রামগড়ে বিনা উদ্ভাবিত আমন ধান বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাউখালীতে আলোচনা সভা

লামায় ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করেছে রোহিঙ্গা কিশোর

রামগড়ে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

বাঘাইছড়িতে নতুন ফর্মুলায় আদা চাষ প্রদর্শনী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: