রবিবার , ১৮ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফের বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ১৮, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার মেয়রের পদত্যাগের দাবীর আল্টিমেটাম শেষ হচ্ছে আজ। এর আগে গত শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ১০টায় সদর উপজেলার চৌমুহনী শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে বিক্ষোভকারী ও সাধারণ ছাত্র জনতা পৌর মেয়র জমির হোসেন জমিরকে পদত্যাগের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।

তার ধারাবাহিকতায় আজকেও বিক্ষোভ করছেন সাধারণ ছাত্র জনতা। রবিবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় পৌরসভার কার্যালয় হতে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ’র সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ ছাত্র জনতা ও পৌর এলাকার জন সাধারণ।

এসময় বিক্ষোভ সমাবেশ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোঃ মোস্তফা, সেলিম জাবেদ, মো. নাছির মোঃ আবু জাহেদ, মোঃ হারুনুর রশিদ, সানজিদা আক্তার প্রমূখ সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আজ ৭২ ঘন্টা সময় শেষ হতে চলছে তাই আমরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করছি। মেয়র অনুপস্থিত থাকায় সাধারণ জনগন পৌর সেবা থেকে বঞ্চিত রয়েছে। তাছাড়া একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক বাঘাইছড়ি পৌরসভার চেয়ারে বসে জমির হোসেন প্রচুর লুটপাট করেছে। অল্প দিনে জমির কোটিপতিতে পরিনত হয়ে গেছে। সাধারণ মানুষের উপর অত্যাচার ও নির্যাতন করে এবং রাতারাতি অবৈধ টাকার পাহাড় গড়ে তুলে আঙ্গুল ফুলের কলা গাছ হয়েছে। এডিপির ২বছরের ৩টি বিশেষ বরাদ্দের দেড় কোটি টাকার আত্মসাৎ করে। যাহা কাউন্সিলর সাথে সমন্বয় না করে নিজে ভূয়া প্রকল্প বানিয়ে নিজে টাকা গুলো আত্মসাৎ করে টাকার বিশাল পাহাড় গড়েছে।

এসময় বক্তব্য শেষে ১১ দফা দাবি সহ উপজেলা নির্বাহী অফিসার শিরিনা আক্তার এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন সাধারণ ছাত্র জনতা ও পৌর এলাকার জন সাধারণ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির লংগদুতে ট্রাক উল্টে হেলপার নিহত

চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ৭১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারে এসআইয়ের বিরুদ্ধে ইয়াবা গায়েব করার অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে বিজিবির দিনব্যাপী বিশেষ মহড়া

বিলাইছড়িতে ‘আস্থা’ প্রকল্পের ত্রৈমাসিক সভা

সাজেকে শতাধিক পরিবারের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা 

সড়ক দুর্ঘটনায় রাঙামাটির নৃত্য শিল্পীর মৃত্যু

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

নির্যাতনের অপরাধে স্ত্রীকে ২৩ লাখ টাকা ক্ষতিপুরণ; চাকমা রাজার রায়

বাঘাইছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: