মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গুইমারায় সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

১ টাকায় ১০০০ টাকার পণ্য! সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে “এক টাকায় বাজার”।

আজ সকাল ১১ টায় গুইমারা কলেজ মাঠে অভিনব এই বাজারের উদ্বোধন করেন, গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ।


সরেজমিনে দেখা যায়, এই বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে মাত্র ১ টাকায়! চাল ডাল, আটা, তেল, ডিম, মাছ মুরগী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অনধিক ৭ টি পণ্য বাছাই করে নিতে পারছেন যার বাজার মূল্য আনুমানিক ৮০০-১০০০ টাকা। ২ ডজন ডিম যেমন ১ টাকায় পাওয়া যাচ্ছে ঠিক তেমনি ১ টি মুরগি পাওয়া যাচ্ছে মাত্র ১ টাকায়! গুইমারা, মাটিরাঙ্গা, লক্সক্সীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলায় বিভিন্ন প্রত্যন্ত এলাকার মোট ৫০০ পরিবার এই সুবিধা পাচ্ছেন।

প্রধান অথিতির বক্তব্যে বিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন “প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। বিদ্যানন্দ ফাউন্ডেশন অত্র এলাকার মানুষের কল্যানে এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আশা করেন ভবিষ্যতেও যাতে বিদ্যানন্দ এ ধরনের জনকল্যাণমুখী কাজ অব্যাহত রাখে”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মোঃ জামাল উদ্দিন বলেন “দেশের যেকোন দুর্যোগে প্রতিবেশির পরিচয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বর্তমানে বন্যা দুর্গত ৮ টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা। খাগড়াছড়িতে ২১ আগস্ট থেকে জ অবধি স্বেচ্ছাসেবকরা ত্রান ও পুনর্বাসন কাজ করে যাচ্ছে। পাশপাশি অতি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসন করে যাচ্ছে বিদ্যানন্দ”।

মানিকছড়ি থেকে আসা লাকী মারমা বলেন “টানাটানির সংসারে বাচ্চাদের ইচ্ছা পুরণ করতে পারিনা, আজ বাচ্চাকে সাথে নিয়ে বাজার করতে এসেছি, তাঁর পছন্দমতো বাজার করেছি। আসা যাওয়ার জন্য ফ্রি গাড়িও পেয়েছি। উৎসবের মতো খুশী লাগছে আমার।”

অনুষ্ঠান শেষে ১০ টি পরিবারের হাতে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামাল সহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেয়া হয়। গুইমারা, মাটিরাঙ্গা, লক্সক্সীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলায় বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগীতায় ঘরে ঘরে গিয়ে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগিদের মাঝে টোকেন বিতরণ করে। বাছাইয়ের ক্ষেত্রে নারী,দিনমজুর,কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো; জামাল উদ্দিন সহ বিভিন্ন সামরিক অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মানবেতর জীবনযাপন, প্রয়োজন মৌলিক অধিকার

কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো সুবলং চ্যানেল সুইমিং অনুষ্ঠিত

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন পার্বত্য চট্টগ্রামে খ্যাতিমান সাংবাদিক মকছুদ আহমেদ

কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় অমর একুশে উদযাপন 

পানছড়ির জনপ্রতিনিধিদের হুমকির ঘটনায় ৫ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

সাদ্বাম্মাসীরি বৌদ্ধ বিহারে অন্ত্যোষ্টিক্রিয়ায় আর্থিক অনুদান করলেন রাজস্থলী উপজেলা বিএনপি

চন্দনাইশে ক্রীড়া ও হস্তশিল্প প্রতিযেগিতার শুভ উদ্বোধন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন

বিজয় দিবসে কাপ্তাই সেনাজোন অটল ছাপান্ন  এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা  

বিলাইছড়িতে একটি রাস্তা হলেও যাতায়াত ব্যবস্থা তৈরি হয়নি

error: Content is protected !!
%d bloggers like this: