বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জনদুর্ভোগ নিরসনে বাজার মনিটরিং কার্যতক্রম পরিচালনা করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১০, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থানীয় হাট-বাজার, গোডাউন, বৃহৎ আড়ৎ, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের বাণিজ্য কেন্দ্র, নিত্যপনণ্য দ্রব্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ জনগণ তথা ভোক্তা-ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপণ্যের বাজার মূল্য সহনশীল পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার(১০ অক্টোবর) শেষ বিকালে খাগড়াছড়ি বাজারে টাস্কফোর্স নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে বাজার, বৃহৎ আড়ৎ, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ পরিদর্শন  এবং নিতাপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে মনিটরিং করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন, নিত্যপণ্যের মূল্যতালিকা নিয়মিত টাঙ্গিয়ে রাখার অনুরোধ করেন এবং পরবর্তীতে কোনভাবে এই নিয়মের ব্যতয় ঘটলে আইনি নেয়ার কথা জানান। সেইসাথে স্থানীয় পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেন।

এছাড়াও  তিনি মানসম্মত খাদ্য পণ্য ক্রয় বিক্রয় এবং সরকারের নির্ধারিত দ্রব্যমূল্য ও সকল ধরনের পণ্যের মূল্য সহনশীন পর্যায়েরা ব্যবসায়ীদের নির্দেশ দেন এবং নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেন। মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজন 

বাঘাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগনের লিডারশীপ প্রশিক্ষণ অব্যাহত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎস্পৃষ্টে জাতীয় মহিলা ফুটবলার ঋতুপর্নার ভাইয়ের মৃত্যু

কাপ্তাই জাতীয় উদ্যানে বন মোড়গ অবমুক্ত

কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত

কাপ্তাই বিএফআইডিসি মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি ভূমি অফিস ও বাজার

রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে অবৈধ দোকানপাট উচ্ছেদে বাঁধা

error: Content is protected !!
%d bloggers like this: