সোমবার , ২১ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
অক্টোবর ২১, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই প্রেস ক্লাবের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে জার্মানির মিউনিখের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে জানান রাইজিং বিডি চট্টগ্রামের ব্যুরো চীফ ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম।

জার্মানিতে অবস্থানরত মরহুম আবুল কালাম আজাদ এর একমাত্র মেয়ে মারজানা তাহমিদ বাঁধন এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, অতি শীঘ্রই তাঁর বাবার মরদেহ তাঁর নিজ জন্মভূমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে নিয়ে আনা হবে।

প্রসঙ্গত: সাংবাদিক আবুল কালাম আজাদ দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কাপ্তাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় কাজ করেন। তিনি কাপ্তাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

তিনি কাপ্তাইয়ের ড্রাগন স্পোটিং ক্লাব, কাপ্তাই রাইফেল ক্লাব, কাপ্তাই শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন ক্রীড়া, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সহ বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

সাংবাদিক আবুল কালাম আজাদের স্ত্রী কাপ্তাইয়ের কর্ণফুলী কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মনোয়ারা বেগম এবং একমাত্র কন্যা কম্পিউটার প্রকৌশলী মারজানা তাহমিদ বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন।

এদিকে সাংবাদিক আবুল কালাম আজাদ এর মৃত্যুতে কাপ্তাই প্রেসক্লাব এবং উপজেলা শিল্পকলা একাডেমির  সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে অটিজম বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাঙামাটির বন্দুকভাঙ্গায় নিখোঁজের চারদিন পর নারীর মরদেহ উদ্ধার

১০ম গ্রেডের দাবিতে রাঙামাটিতে সার্ভেয়ারদের কর্ম-বিরতি

রাজস্থলীতে  ৩টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত

রাজস্থলীর দূর্গম মিতিংগাছড়ির গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন

লংগদু উপজেলায় যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা

কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৪১ লিটার চোলাই মদ সহ আটক- ২

নানিয়ারচরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

২০২৩ সাল অগণতান্ত্রিক অবৈধ সরকার পতনের বছর

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: