রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় বন্যার্ত ও কৃষকদের জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি সহায়তা

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
অক্টোবর ২৭, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ

মানুষ মানুষের জন্য—এই মনোভাব নিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সল্ট ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন্টারন্যাশনাল। সম্প্রতি বন্যায় দীঘিনালার অনেক বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সংস্থাটি হাউজিং ও কৃষি উপকরণ বিতরণ করেছে।

রবিবার(২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে এর সামনে বন্যায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন, ফসলের বীজ ও সার প্রদান করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, সল্ট ফাইন্যান্সসিয়াল লিটারেসী ইন্টারন্যাশনালের ডিরেক্টর মি: শিমসন হালদার, ধর্মীয় যাজক পা:অমিত কুমার সরকার প্রমূখ।

এতে উপজেলার বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ বাড়িঘর সংস্কারের জন্য অর্ধশত পরিবারকে ৪বান করে ঢেউটিন প্রদান করা হয়। এবং মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়ন বন্যায় পানিতে প্লাবিত হয়ে ফসল ব্যাপক ক্ষতিগ্রস্থ অর্ধশত কৃষকদেরকে সার, উচ্চফলনশীল ধান বীজ ও বিভিন্ন প্রকার শাক-সবজির বীজ প্রদান করা হয়।

টিন পেয়ে কুলছুমা বেগম বলেন, আমি বিধবা মহিলা অন্যের বাড়িতে ও জমিনে দিনমজুর কাজ করে সংসার ও ছেলে মেয়ের পড়ালেখার খরচ চালাই। অনেক কষ্ট হয়ে যায়, কাজ না থাকলে অনেক সময় না খেয়ে থাকতে হয়। এবার ৪বার বন্যা হওয়ার আমার বাড়ি বেশি ক্ষতি হয়, ঘরটি ঠিক করার জন্য কোন উপায় খোঁজে পাচ্ছিলাম না। চালে পলিথিন দিয়ে কোন মতো বাস করছি। সল্ট ইন্টারন্যাশনাল থেকে ৪বান টিন দিয়েছে। এখন ঘর ঠিক করতে পারব।

কবাখালী ইউনিয়ন হাচিনসনপুর এলাকার মধুরিকা চাকমা বলেন, আমার থাকার ঘরটি বন্যার পনিতে ভেঙে গিয়েছিল সল্ট ইন্টারন্যাশনাল থেকে টিন দিয়েছে এখন ঘরটি ঠিক করতে পারব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বিদায় সংবর্ধনা

পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য কাজ করা হবে-দীপংকর তালুকদার

সাজেকে সেনাবাহিনীর তৎপরতায় পর্যটকের হারানো মুঠোফোন উদ্ধার

কাউখালী কচুখালীতে সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

বিলাইছড়িতে বর্ষাবাস ও মধু পূর্ণিমা উপলক্ষে ভিক্ষুসংঘের পিন্ডচরণ 

পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার

নারী ক্ষমতায়ন মানবাধিকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক সভা

জুরাছড়িতে কীটনাশকযুক্ত মশারী বিতরণ 

অপারেশন ডেভিলহান্টে রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

error: Content is protected !!
%d bloggers like this: