মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জুরাছড়ির সীমান্তবর্তী পুন্নমনিছড়ায় স্কুল নির্মাণ কাপ্তাই ৪১ বিজিবির

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১২, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে কচুতলী টিওবির আওতাধীন জুরাছড়ি উপজেলার অতি দূর্গম  সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে:  কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া পক্ষ হতে কচুতলী টিওবির ক্যাম্প কমান্ডার  নায়েব সুবেদার মোঃ হাসান জাহিদ দূর্গম পুন্নমনিছড়া পাড়ায় নির্মিত স্কুল ঘরের  উদ্বোধন করেন। এসময় স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিজিবির পক্ষ হতে স্কুলের ৪৭ জন ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা, কলম এবং কাঠ পেন্সিল বিতরণ করা হয় ।

উদ্বোধন শেষে পুন্নমনিছড়া পাড়ার কারবারি শান্তিময় চাকমা নিকট স্কুল ঘরটি হস্তান্তর করা হয়। এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর বিজিবির সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিবাবক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: চলতি বছরের গত ৩০ জুলাই  কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর  অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া নিয়মিত বিওপি পরিদর্শনের অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ কচুতলী টিওবি পরিদর্শন করেন। পরিদর্শনকালে দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের স্থানীয় কারবারী, মেম্বার এবং জনসাধারনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময়  স্থানীয় জনসাধারণ  রাঙামাটি  জেলার জুরাছড়ি উপজেলাধীন কচুতলী টিওবির দায়িত্বপূর্ণ এলাকার দূর্গম  পুন্নমণিছড়া নামক স্থানে একটি স্কুল ঘর প্রতিষ্ঠার জন্য জোর দাবী জানান।

বর্ডার গার্ড বাংলাদেশ এর মাননীয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ” বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”  এ মূলমন্ত্রকে সর্বদা সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ও  ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক কর্তৃক সবার জন্য মানসম্মত শিক্ষা বাস্তবায়নকল্পে এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে  ওয়াগ্গাছড়া জোন সদর হতে সুদূর ১১১ কিঃ মিঃ দূরবর্তী  সীমান্ত এলাকার কচুতলী টিওবি সংলগ্ন ৩টি পাড়ার (কজাতলীপাড়া, পুন্নমণিছড়া ও এইডছড়ি পাড়া) চাকমা সম্প্রদায়ের ৪৭টি পরিবার এবং তনচংগ্যা সম্প্রদায়ের ৮টি পরিবার সহ সর্বমোট ৫৫টি পরিবারে  ছেলে-মেয়েদের শিক্ষার জন্য স্কুল ঘর নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর)  প্রাথমিক স্কুল ঘরটি উদ্বোধন করা হলো।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহালছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৪ হাজার চারা বিতরণ

রাজস্থলীতে নিখোঁজের ২৩ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

অবসরপ্রাপ্ত সার্জেন্টকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন

আবারও প্রানচাঞ্চল্য কাপ্তাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান

এমপি জসীম উদ্দীন আহমেদকে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে সংবর্ধনা

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

রাজস্থলীতে ভিজিডি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক: যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য

রাঙামাটি জেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: