সোমবার , ১৩ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা পরিষদে পার্বত্য মন্ত্রণালয়ের দুর্নীতি বিরোধী কর্মশালা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জুন ১৩, ২০২২ ১:১৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে রাঙামাটিতে অংশীদারীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাঙামাটি জেলা পরিষদের অধীন সরকারী দফতরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজেদের প্রতিষ্ঠানে জনসেবা কার্যক্রমের চিত্র তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সজল কান্তি বনিক বলেন রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হলে দুর্নীতি শূণ্যতে নিয়ে আসতে হবে। না হলে সরকারের লক্ষ্য পুরণ হবে না। সভাপতির বক্তব্যে মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আলেয়া আক্তার বলেন, দুর্নীতি উন্নয়ন একসাথে চলে না। দুর্নীতি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দুর্নীতি শূন্যতে নিতে হলে সরকারী সব দফতরের কর্মকর্তা কর্মচারীদের সৎভাবে দায়িত্ব পালন করতে হবে।

রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের ডাক্তার আরেফিন, ডাক্তার বেবি ত্রিপুরা, জেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জেলা পাবলিক হেল্থের নির্বাহী প্রকৌশলী অনুপম দেব, সাংবাদিক হিমেল চাকমা, জেলা মুরগী খামারের ব্যবস্থাপক পলি রাণী দে বক্তব্য রাখেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ইপসার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

‎নারীদের শুধু মা-বোন নয়, মানুষ হিসেবে গণ্য করতে হবে: বাঞ্ছিতা চাকমা

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হরিনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

খাগড়াছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

চিৎমরমে থেমে থেমে গোলাগুলি

কাপ্তাইয়ে বিদ্যুৎ বিভাগের অভিযানে ২০ টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

রাজস্থলীতে মারমা মাতৃভাষা শিক্ষা একাডেমীর শুভ উদ্বোধন

শর্ট সার্কিটের আগুনে পুড়েছে বসতঘর

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

error: Content is protected !!
%d bloggers like this: