মঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই জোনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ৩, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলের শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর অনন্য উদ্যোগের অংশ হিসেবে কাপ্তাই জোন সম্প্রতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। খাতা, কলম, ব্যাগসহ প্রয়োজনীয় সামগ্রী পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা ও তাদের পরিবার।

এছাড়া, সেনাবাহিনী পরিচালিত রাঙামাটির অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান শিশু নিকেতন-এ আসন সংখ্যা বৃদ্ধি এবং ভর্তি খরচ কমানোর ঘোষণা দিয়েছে কাপ্তাই জোন। এই পদক্ষেপটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহমদ, পিএসসি, পদাতিক এবং স্কুলের তত্ত্বাবধায়ক কর্মকর্তা বলেন, শিক্ষা সবার জন্য—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের জোন কমান্ডার শিশু নিকেতনের আসন সংখ্যা বাড়িয়েছেন এবং ভর্তি খরচ হ্রাস করেছেন। আমাদের লক্ষ্য হলো প্রত্যেক শিশু যেন মানসম্মত শিক্ষা পেতে পারে। তাই শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে জোন কমান্ডার্স স্কলারশিপ পুরস্কার বিতরণী, মনোজ্ঞ ডিসপ্লে এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এটি প্রথমবারের মতো কাপ্তাইয়ে আয়োজিত হচ্ছে এবং এতে অংশ নেবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫

রাঙামাটি জেলা আ.লীগের কাউন্সিল কাল / এবারও দীপংকর নাকি পরিবর্তন

তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

মহালছড়িতে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অবসরপ্রাপ্ত সার্জেন্টকে অপহরণের প্রতিবাদে মানববন্ধন

কাল শুরু হচ্ছে রাজবন বিহারে কঠিন চীবর দান; নিরাপত্তা জোরদার পুলিশের

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে শান্তি ফিরবে না-দীপঙ্কর তালুকদার

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

কাউখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন 

মানুষ গড়ার কারিগরদের বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: