শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির বন্দুকভাঙ্গাতে ইউপিডিএফ’র দুইটি ক্যাম্পের সন্ধান

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
জানুয়ারি ৪, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

রাঙামাটির বন্দুকভাঙ্গা রেঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) এর দুটি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাঙামাটি রিজিয়নের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাগলিছড়ি এলাকায় পাওয়া ক্যাম্পটি বড় একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এতে প্রশিক্ষণ মাঠ, পর্যবেক্ষণ চৌকি এবং সন্ত্রাসীদের আবাসন সুবিধা ছিল। অন্যদিকে, যমচুক এলাকায় পাওয়া ক্যাম্পটি সন্ত্রাসীদের বসবাস ও প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত ছিল। ক্যাম্পটিতে খননকৃত বাঙ্কারসহ নিরাপত্তা জোরদার করার নানা ব্যবস্থা ছিল।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ০৩ জানুয়ারি ২০২৫ তারিখে রাঙামাটি রিজিয়ন কর্তৃক চলমান বিশেষ অভিযানে বন্দুকভাঙ্গা রেঞ্জে তল্লাশি অভিযান পরিচালনাকালে পাগলিছড়ি ও যমচুক এলাকায় পাহাড়ের চূড়ায় দুইটি প্রশিক্ষণ ক্যাম্প পাওয়া যায়। উল্লেখ্য, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের কারণে ইউপিডিএফ (মূল) এর সন্ত্রাসীরা উক্ত ক্যাম্প দুটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পাগলিছড়ি এলাকায় পাহাড়ের চূড়ায় তল্লাশি অভিযানে ইউপিডিএফ (মূল) এর একটি সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলে যা একটি বড় জায়গা জুড়ে অবস্থিত। উক্ত ক্যাম্পে চলাচলের রাস্তাসহ পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ এবং বাসস্থান বিদ্যমান। এছাড়া অপর একটি অভিযানে যমচুক এলাকায় আরেকটি ক্যাম্পের সন্ধান পাওয়া যায়। এই ক্যাম্পটিতে অবস্থানরত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন প্রতিরোধ করার জন্য খননকৃত বাঙ্কারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী বসবাসের ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অপারেশন চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি: ছাড়া হতে পারে স্পীলওয়ে 

রাঙামাটিতে গ্লোবাল ব্যাংকের একশ’তম শাখার উদ্বোধন

অসহায়দের পাশে দীঘিনালা সেনা জোন

রামগড়ে বন্যা দূর্গতদের মাঝে বিজিবি’র মেডিকেল সেবা ও ত্রাণ বিতরণ

কোন নেতাকর্মীর কারণে দলের দুর্নাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না-অ্যাড. মামুনুর রশীদ

রাঙামাটি কোতয়ালী থানার অভিযানে ১২ মাদক কার্বারী গ্রেপ্তার

রাঙামাটিতে ১৮ বছর পর জামায়াতের প্রকাশ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রামগড়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

কাপ্তাইয়ে সরকারি আগর বনায়নের গাছ কেটে জায়গা দখলের অভিযোগ 

বাঙ্গালহালিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টি দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: