শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সেনাবাহিনীর বিশেষ অভিযানে খাগড়াছড়ির পানছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্য উদ্বার

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৫, ২০২৩ ৯:৩০ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ি জেলার পানছড়ি থেকে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্বার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার রাতে তাদেরকে উদ্বার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বারকৃতদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হবে।

পানছড়ি থানার ওসি সফিউল আজম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা নাগাদ সেনাবাহিনীর সদস্যরা উদ্বার হওয়া ব্যক্তিদের থানায় নিয়ে আসেন।

গত সোমবার রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাং এর দূর্গম অনিলপাড়ায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ইউডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ ৪ জনকে হত্যা করে এবং ৩ ইউপিডিএফ সদস্যকে অপহরণ করে নিয়ে যায়। এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন।

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে: কর্ণেল আবুল হাসনাত এর নেতৃত্বে একদল সেনা সদস্য রাতে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় পাহাড়ের ওপর একটি ছনের ঝুমঘরে বাঁধা অবস্থায় ইউপিডিএফ সদস্য হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে উদ্বার করা হয়। তখন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অভিযানটি রাত সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে।

সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে: কর্ণেল আবুল হাসনাত জানান, উদ্বারকৃতদের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুতুবদিয়ায় ৩ দশকেও হয়নি টেকসই বেড়িবাঁধ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কাপ্তাই প্রেসক্লাবের মানববন্ধন

জুরাছড়িতে সনাতন ধর্মালম্বীদের মাঝে সেনা বাহিনীর আর্থিক সহায়তা প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আগলে রেখেছেন- পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙামাটি জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

কাপ্তাই শীলছড়িতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন 

যে এলাকায় উন্নয়ন হবে, সে এলাকায় শান্তি থাকবে-ডিসি মিজানুর রহমান

খাগড়াছড়ি জোন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ

পার্বত্য চুক্তির ২৫তম বর্ষপূর্তিতে রাঙামাটি রিজিয়নের শান্তি র‌্যালী ও মানবিক সহযোগিতা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: