শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে দু’দিনে ৮টি ইটভাটা বন্ধ ঘোষণা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১১, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী ও লংগদু উপজেলায় গত দুই দিনে অভিযান চালিয়ে আর্থিক জরিমানাসহ ৮টি ভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে এক রিটের শুনানি শেষে ৫ জানুয়ারি জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট।

জানা যায়, শুক্রবার জেলার কাউখালী উপজেলায় পরিচালিত অভিযানে ৩টি ইটাভাটা বন্ধ করে দেয় কাউখালী উপজেলা প্রশাসন। এ সময় তিনটি ইটভাটার মালিককে মোট ১লাখ ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ইটভাটা তিনটি হলো উপজেলার কলমপতি ইউনিয়নের গাড়ি ছড়া গ্রামের জেবিএম ব্রিকস,আদর্শ গ্রামের এটিএম ব্রিকস এবং তারা বুনিয়া গ্রামের এম অ্যান্ড সি ব্রিকস ফিল্ড।

উপজেলা প্রশাসন জানায়, শনিবার সকাল থেকে পরিচালিত অভিযানে বেতবুনিয়া ইউনিয়নের সুগারমিল এলাকার এস ডবিøউ ব্রিকস, এম বি ব্রিকস ও কে এম বি ব্রিকস ফিল্ড নামে আরো ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা তিনটির মালিককে মোট সাড়ে ৫লাখ টাকা আর্থিক জরিমানাসহ ২০ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

এদিকে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন শনিবার সকালে অভিযান পরিচালনা করে ‘উপজেলার ইয়ারংছড়ি জিয়া মেম্বার, জাহাঙ্গীর এর ইটভাটা কেবিএম ব্রিক ফিল্ডকে ৫০ হাজার টাকা ও বাইট্টা পাড়া শাজাহানের ব্রিক ফিল্ড এল বিএমকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২টি ব্রিক ফিল্ডকে বন্ধ করে দেওয়া হয়। কাউখালী ৬টি ব্রিক ফিল্ডকে সাড়ে ৫লাখ এবং লংগদু ২টি ব্রিক ফিল্ডকে ৮০হাজার সর্বমোট ৮টি ব্রিক ফিল্ডকে ৬লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন লংগদু ও কাউখালী উপজেলা প্রশাসন।

অভিযানে পানি ছিটিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে পরে কাঁচা ইটগুলো গুড়িয়ে দেওয়া হয়। এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলজিইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাউখালী উপজো নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, হাইকোর্টের আদেশ প্রতি পালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশে কাউখালী উপজেলায় অভিযান পরিচালনা করা হচ্ছে। হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী কাউখালী উপজেলায় শুক্রবার ও শনিবার গত দুইদিনে পরিচালিত অভিযানে ৬টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। জ্বালানি কাঠ জব্দ করা হয়। সাইন বোর্ড টানিয়ে এসব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে ভূমি অফিসের সার্ভেয়ারের ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ও বরখাস্তের দাবি

মুবাছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন ও ঘোষণা

পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে – সন্তু লারমা

পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্হা নেয়া হবে- ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, চালক

সরকার কাপ্তাই ও পাহাড়ী পরিত্যক্ত জায়গায় নতুন নতুন সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে–সচিব

রাঙামাটি আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ

ডাকসু নির্বাচনে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লড়ছেন রাজস্থলীর মেয়ে রুপাইয়া

error: Content is protected !!
%d bloggers like this: