সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মারমা সংস্কৃতির উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতার আহবান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২০, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত মারমা সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে সবার আন্তরিক সহযোগিতার আহবান জাননো হয়েছে। সোমবার রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের সামাজিক সংগঠন ‘মারমা সংস্কৃতি সংস্থার (মাসস)’ উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠান শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময়ে এ আহবান জানান সংস্থাটির প্রতিনিধিরা।

এ দিন সকাল ১০টায় শহরের আসামবস্তীর মাসস ভবনের নীচতলায় পবিত্র মঙ্গলসূত্র পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান শেষে দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থাটির প্রতিনিধিরা। মাসস ভারপ্রাপ্ত সভাপতি মংসুইপ্রু মারমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মংউচিং মারমা (ময়না) সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমদ।

বক্তব্যে মাসস প্রতিনিধিরা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত ১১টি পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে মারমারা দ্বিতীয় সংখ্যা গরিষ্ঠ। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। কিন্তু শিক্ষায় অনগ্রসরতা, আপন সংস্কৃতির প্রতি অসচেতনতা, সামাজিক অবক্ষয় ও আর্থিক দৈন্যতাসহ নানা প্রতিকূলতার কারণে মারমা জনগোষ্ঠীর সবক্ষেত্রে পশ্চাৎপদতা ও স্থবিরতা বিরাজমান। এ অবস্থা থেকে উত্তরণ ও অধিকতর ঐক্য-সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০০ সালের ২১ জুলাই ‘মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)’ প্রতিষ্ঠা লাভ করে। সংস্থাটি নিজস্ব সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যবাহী কৃষ্টির উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে জাতি, ধর্ম, বর্ণ, গৌত্র নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা একান্ত ভাবে কাম্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৮টি দোকান এবং ১টি সিএনজি: ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন বেড়ে ২২১ মেগাওয়াট

নারীর ক্ষমতায়নে জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন-দীপংকর তালুকদার এমপি

চিৎমরমে বন্যহাতির তান্ডবে লন্ডভন্ড বসতবাড়ি, প্রাণে রক্ষা পেল এক পরিবার 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের আপডেট

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

রামগড় বিজিবির অভিযানে ২৪ ভারতীয় গরু আটক

কাপ্তাই উপজেলা রেড ক্রিসেন্টের সঙ্গে জেলা ইউনিটের মতবিনিময়

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটাচ্ছেন কোরবান আলী

গুচ্ছগ্রামে বন্দী বাঙালিদের পুনর্বাসন করার দাবি পিসিসিপির

error: Content is protected !!
%d bloggers like this: