রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা অনুর্ধ্ব-১৭ দল

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:১৪ অপরাহ্ণ

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় মহালছড়ি উপজেলাকে ৩-৪গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাটিরাঙ্গা উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) দল। খেলার নির্দিষ্ট সময়ে মহালছড়ি উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক ও মাটিরাঙ্গা উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক দল ১-১গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে বিজয়ী হয় মাটিরাঙ্গা উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) দল।

অন্যদিকে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা) গুইমারা উপজেলা বালিকা (অনুর্ধ্ব-১৭) দলকে ০-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মাটিরাঙ্গা বালিকা (অনুর্ধ্ব-১৭) দল।

গতকাল শনিবার বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম এর সভাপতিত্বে অন্যন্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ বিল্লাল হোসেন, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপক নজরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মাটিরাঙ্গা উপজেলার বালক দলের সোহেল রানা, সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন মাটিরাঙ্গার লাম্প্রা ত্রিপুরা। অন্যদিকে বালিকা দলের হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মাটিরাঙ্গা উপজেলার দোপাতি ত্রিপুরা, সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হয় শ্রাবণী ত্রিপুরা।

জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান, এই টুর্নামেন্টে থেকে বাছাইকৃত ১৮ জন বালক ও ১৮ জন বালিকা খেলোয়াড়রা পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

কাপ্তাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত 

লংগদুতে হরতালের প্রভাব পড়েনি হাট বাজারে

পার্বত্যাঞ্চলে পর্যটনের বিকাশ ও আইন-শৃঙ্খলা বিষয়ে রাঙামাটিতে ট্যুরিস্ট পুলিশের এআইজিপির মতবিনিময় সভা

জুরাছড়ি পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষাত

চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন

বিলাইছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া

রামগড়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকাকে জয়ী করতে হবে’

কাউখালিতে ইউএনডিপির এলভিএমএফ’র প্রশিক্ষণ সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: