মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পুষ্টিগুণে ভরপুর করলা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৮, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ

ডা. তাওহীদা রহমান।

করলা খেতে ভীষণ তিতা অথচ পুষ্টিগুণে ভরপুর। ইংরেজিতে এ জন্য তরকারিটির নাম বিটার মেলন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অপছন্দনীয় এই সবজিটিই দূর করতে পারে ক্যান্সার, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। বাংলাদেশের বারডেম হাসপাতালের গবেষণায়ও এর আগে ডায়াবেটিস রোগে করলার ভূমিকার কথা বিজ্ঞানীরা জানতে পেরেছেন। এ ছাড়া করলা দূর করে নানা ধরনের মারাত্মক সব শারীরিক সমস্যা। যদিও এর তেতো স্বাদের কারণে কারও মুখে রোচে না, কিন্তু শুধু স্বাদের কথা ভেবে স্বাস্থ্যে উপকারিতা ও মিঠাগুণের কথা একেবারে ভুলে বসলেও হবে না।

দ্য নেভাডা সেন্টার অব অল্টারনেটিভ অ্যান্ড অ্যান্টি এইজিং মেডিসিনের বিশেষজ্ঞ ড. ফ্রাঙ্ক শ্যালেনবার্গার ও তার সহযোগীরা গবেষণায় দেখতে পেয়েছেন, করলা ক্যান্সারের কোষ বৃদ্ধির প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তিনি তার নতুন গবেষণায় দেখতে পান, করলার রস পানিতে মাত্র ৫ শতাংশ মিশ্রিত হয়, যা প্রমাণ করে এটি অগ্ন্যাশয়ের ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে।

করলার প্রায় ৯০-৯৮ শতাংশ পর্যন্ত ক্যান্সারের কোষ ধ্বংসের ক্ষমতা রয়েছে। দ্য ইউনিভার্সিটি অব কলোরাডোর একটি গবেষণায় দেখা যায়, করলা অগ্ন্যাশয়ের টিউমার প্রায় ৬৪ শতাংশ কমিয়ে আনতে সক্ষম। এ ছাড়া ড. শ্যালেনবার্গার তার গবেষণায় দেখতে পান, উচ্চ রক্তচাপের সমস্যা, অ্যাজমা, ত্বকের ইনফেকশন, ডায়াবেটিস এবং পাকস্থলীর নানা সমস্যা প্রতিরোধ করতে পারে শুধু এই একটি সবজি ‘করলা’। খুব কম ক্যালরিসমৃদ্ধ করলায় রয়েছে পটাশিয়াম, বিটাক্যারোটিন, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, হাই ডায়াটেরি ফাইবার, ভিটামিন বি১, বি২, বি৩ ও সি, ফোলায়েট, জিঙ্ক এবং ফসফরাস।-সমকাল

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৫ হাজার কিলোমিটার ভ্রমণ করে ভারতের রোহান আগরওয়াল এখন রুপসি কাপ্তাইয়ে

উৎসব মুখর পরিবেশে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙামাটিতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

সাদা মনের মানুষ তিলোকানন্দ ভান্তের মৃত্যুতে কেইউজে’র শোক

চন্দ্রঘোনায় সমাজ উন্নয়ন বিষয়ক কর্মশালা

কাপ্তাইয়ে টাইফয়েডের ভ্যাকসিনেশান ক্যাম্পিং এর উদ্বোধন

কাপ্তাইয়ে পুজা মন্ডপে বিজিবির আর্থিক অনুদান

বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রাম প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক বাসিংথুয়াই, সহ সম্পাদক আলমগীর

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে যুবকদের ভূমিকা নিতে হবে-মংসুইপ্রু চৌধুরী

error: Content is protected !!
%d bloggers like this: