বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর কিছু সংখ্যক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাধ্যমিক শিক্ষকরা।

বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক চম্পানন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুমেধ চাকমা ও মো. শফিকুল ইসলাম।

সমাবেশে বক্তারা অবিলম্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধি মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর শূন্য পদে অতিদ্রুত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদায়ন, ঢাকায় শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী কিছু সংখ্যক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের যথোপযুক্ত শাস্থি প্রদান এবং মাধ্যমিক শিক্ষা প্রশাসনের সকল শূণ্য পদে অতিদ্রুত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দিয়ে পদায়ন করার দাবি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়াতে আকস্মিক অগ্নিকাণ্ডে টমটম চালকের ঘর ভস্মীভূত

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহালছড়ি পরিদর্শনে ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী, সহায়তা প্রদান

লংগদু-নানিয়ারচর সড়ক নির্মাণ শুরু, খুলছে যোগাযোগের নুতন দুয়ার 

এবার কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলা হয়েছে ১ ফুট

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযানের নির্দেশ খাগড়াছড়ি পুলিশ সুপারের

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে ৭ই মার্চ পালন

চিৎমরমের জামাইছড়িতে টিকে আছে ৬০ বছরের চন্দুল গাছ

লংগদু-নানিয়ারচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: