সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

তিন দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) হতে কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী তারুণ্যের মেলা।

মেলা উপলক্ষে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে প্রায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলে নানা রকম হস্তশিল্প,  খেলনা, নাগরদোলা, হরেক রকম খাবার সহ বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে।

এদিকে এদিন বেলা সাড়ে  ৩ টায় কর্ণফুলি কলেজ মাঠে মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য  এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ,  রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ,  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু,  কাপ্তাই উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো ইব্রাহীম,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত কাপ্তাই বিএসপিআই এর শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী।

এর আগে এদিন বেলা ৩ টায় কাপ্তাই উপজেলা সদর হতে একটি বর্ণাঢ়্য র‍্যাালি বের হয়ে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

সবশেষ বিকেল ৫টা  হতে রাত ৮টা অবদি পর্যন্ত কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের একক ও সমবেত গান ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ রাখেন মেলায় আগত শত শত দর্শক শ্রোতাদের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

রাঙামাটি শহরে অগ্নিকান্ডে দোকানপাট পুড়ে ছাই 

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

জোয়ার ও প্রবল বর্ষনে ভাঙছে কক্সবাজারের কুতুবদিয়া

রাজস্থলীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

মানিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কাউখালীর সুমেত চাকমা নিহত

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আল আমিন ফাজিল মডেল মাদ্রাসার অংশগ্রহণ

কাপ্তাইয়ে সমাজ সেবা বিভাগের চেক বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: