শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবি’তে শিক্ষকদের সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
রাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শিক্ষকদের অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তারিখ সকাল ১১ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।

তিনি উপস্থিত প্রশিক্ষনার্থী শিক্ষকদের যেকোনো কাজে সফলতার জন্য টাইম ম্যানেজেমেন্ট টুল ব্যবহারের উপর গুরুত্ব দেন। প্রতিটি কাজের জন্য পরিকল্পনা অনুযায়ী দিনের কাজ দিনে সম্পন্ন করার তাগিদ দেন। তিনি বলেন, একটা প্রতিষ্ঠান কখন পিছিয়ে থাকে, যখন সেখানে কর্মরতরা কোন কাজ সঠিক সময়ে সঠিকভাবে শেষ করেন না এবং টীম ওয়ার্কের অভাবে প্রতিটা কাজের জন্য সময়ক্ষেপণ করে থাকেন। ঠিক তেমনি আমাদের এই বিশ্ববিদ্যালয়কে উচ্চ শিখরে পৌঁছার জন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এগিয়ে নিতে হবে।

প্রশিক্ষণে রাবিপ্রবি’র পাঁচটি বিভাগের শিক্ষকগণ এ প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ধীমান শর্মা, রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, রাবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি’র) মাহবুব আরাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ইউএনও কাপ্তাইয়ের মুনতাসির জাহান

বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

কাপ্তাইয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

জাতীয় শোক দিবসে কাপ্তাইয়ে দিনব্যাপী নানান কর্মসূচি 

বিনা ভোটের ফ্যাসিস্ট সরকার কৃষকদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে -অ্যাড. মামুন

রাজস্থলীতে চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মানিকছড়িতে রোভার স্কাউটস সদস্যদের মাসব্যাপী বৃক্ষ রোপন অভিযান শুরু

রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: