রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে রোহিঙ্গা নাগরিক আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২:০২ অপরাহ্ণ

রাঙামাটির প্রবেশ পথ মানিকছড়ি চেকপোষ্টে একজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। রবিবার সকালে মানিকছড়ি চেকপোষ্ট এলাকায় একজন রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক লক্ষ করা হলে তাকে চেকপোষ্টে ডিউটিরত পুলিশ কনস্টেবল ইরফান আহম্মদ জিজ্ঞাসাবাদের জন্য চেকপোষ্টের ভেতরে নিয়ে যায়। পরে তার কথাবার্তা বুঝতে পেরে মানিকছড়ি চেকপোষ্টের পুলিশ তাকে কোতয়ালী থানার টহল পুলিশের মোবাইল টিমের কাছে হস্থান্তর করে থানায় প্রেরণ করা হয়।

মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আইসি) মোস্তফা কামাল জানান, মানিকছড়ি চেক পোষ্টের পাশে একজন রোহিঙ্গা নাগরিককে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে মিয়ানমারের নাগরিক, তার নাম মোঃ ওসমান গণি(৩৬)। পিতার নাম- সৈয়দ হোসেন,মাতার নাম- চৌহুরা খাতুন, উখিয়া কুতুপালং, ক্যাম্প নং-৫। জেলা-কক্সবাজার।

পুলিশ জানিয়েছে, মুহিত আলমের সহায়তায় রোহিঙ্গা লোকটিকে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ব্রিজের কাজ করার জন্য তৈয়ব আলী নামের একজন মিস্ত্রি (০১৬০৫৯৬৯৩২৬) তাকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করে এখানে নিয়ে আসে। এখন তৈয়ব আলীকে খুজছে পুলিশ।

কোতয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, রাঙামাটির প্রবেশ মূখ মানিকছড়ি চেকপোষ্ট এলাকা হতে একজন রোহিঙ্গা নাগরিককে রবিবার সকালে আটক করে পুলিশ। রোহিঙ্গা নাগরিক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ৫নং ক্যাম্প থেকে পালিয়ে এসে রাঙামাটি পার্বত্য জেলার কুতুকছড়ি ব্রিজের কাজ করতেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুর আর এস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

বাঘাইছড়িতে বৃহত্তর মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন’র  মতবিনিময় সভা

ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড়

রাঙামাটিতে ইফা’র টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ–প্রতিষ্ঠাতা ম্রাসাথৈায়াই মারমা

রাজনৈতিক দলগুলোর সংলাপ ও সমঝোতার আহবানে রাঙামাটিতে মানববন্ধন

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো স্কুল ক্যান্টিন

খাগড়াছড়িতে ৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দিলেন টাস্কফোর্স চেয়ারম্যান

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণের উদ্বোধন

মহালছড়িতে ৪২৬ তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

error: Content is protected !!
%d bloggers like this: