শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আমরা আল্লাহর আইন চালু করতে চাই- অধ্যাপক আহছান উল্লাহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছান উল্লাহ বলেছেন – ‘আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের মানুষের ওপর কারো আইন চলতে পারে না। তাই আমরা আল্লাহর আইন চালু করতে চাই। আমরা এখানে আধিপত্যবাদ, সন্ত্রাসবাদ, এখানে পরিবারতন্ত্র আর চলবে না। কাজেই আল্লাহর বান্দাদের ওপর আল্লাহর আইন চালু করতে হবে’।

আজ (২২ ফেব্রুয়ারি) বিকেলে কাউখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন -‘আমরা দুনিয়ার কল্যাণ চাই, আখেরাতের কল্যাণও চাই। কাজেই আল্লাহর কোরআনের আইন চালু নাহওয়া পর্যন্ত সন্ত্রাস নির্মূল হবে না। মদিনা সনদই আমাদের সংবিধান হবে। তাই জামায়াতকে বিজয়ী করে এদেশকে একটি কল্যাণমুখী ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে’।

দীর্ঘ দুই দশক পরে রাঙামাটির কাউখালী উপজেলায় কর্মী সম্মেলন করেছে উপজেলা জামায়াত। ফলে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস উদ্দীপনা। এর আগে সর্বশেষ ২০০৪ সালে কর্মী সম্মেলন করে সংগঠনটি।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আবদুল আলীম, সেক্রেটারি মনছুরুল হক, জেলা শিবির সভাপতি শহীদুল ইসলাম শাফি, সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশিদ, অ্যাডভোকেট মোখতার আহম্মদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন – বাংলাদেশের জন্মের পর থেকেই ষড়যন্ত্র চলছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ভারত এদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এটা হতে দেয়া হবে না। এই দেশের মানুষ আওয়ামী লীগের নাম আর নিবে না। ভারতের সাথে ফ্যাসিস্ট হাসিনার করা বন্দিবিনিময় চুক্তির আলোকেই হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। নইলে দেশের অশান্তি দূর হবে না।

অনুষ্ঠানে রাঙামাটি ২৯৯ নম্বর আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদকে পরিচয় করিয়ে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়েছে ১৪৩ খিয়াং পরিবার

সেনাপ্রধানের ঈদ উপহার পেলেন রাঙামাটির সাংবাদিকরা

কাপ্তাইয়ে দীপংকর তালুকদারের সর্মথনে প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

বিলাইছড়িতে একটি রাস্তা হলেও যাতায়াত ব্যবস্থা তৈরি হয়নি

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস’র সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

মং রাজা মংপ্রু সেইনের জীবন ও কর্ম পাহাড়ের নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করবে- ব্রি: জেনারেল মাহি

বাঘাইছড়িতে সীমান্ত সড়ক প্রকল্প পরিদর্শন ও পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে ৩ দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু 

ঘাগড়ার দূর্গম পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করলেন দীপংকর

বাঘাইছড়িতে দুই শতাধিক পরিবার পেল বিজিবির ঈদ সামগ্রী 

error: Content is protected !!
%d bloggers like this: