শুক্রবার , ২১ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মার্চ ২১, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৪) রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের তিনব্রিজ টিলা এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আসামি মো. মনির বর্তমানে পলাতক। মনির দুই সন্তানের পিতা এবং ওই এলাকার আমির হোসেনের ছেলে বলে জানা যায়। শুক্রবার পুলিশ ও স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার রাতে হঠাৎ মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এতে প্রতিবেশী মনিরের বাসায় গিয়ে মেয়ের খোঁজ জানতে চাইলে মনিরের স্ত্রী জানায় তার স্বামী তামাক খেতে আছেন। পরে লোকজন নিয়ে তাদের তামাক খেতে গেলে মনির পালানোর চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন তাকে আটকে জিজ্ঞাসা করলে কিশোরীটিকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে মনির। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে সেখান থেকে ধর্ষণের আলামতসহ কিশোরীটিকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কিশোরীর বাবা আরো বলেন, স্থানীয়রা মামলা মোকাদ্দমা না করে এলাকায় বসে সমাধানের কথা বললেও এক পর্যায়ে ধর্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করেন এলাকার মাতব্বররা। পরে লংগদু থানা পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করি।

ভুক্তভোগী কিশোরী জানান, প্রতিবেশী আঙ্কেল মনিরের স্ত্রী আমার সঙ্গে মনিরের সম্পর্কের বিষয়টি বাবাকে বলে দেওয়ার ভয়ে আমি তামাক খেতে পালিয়ে যাই। কিছুক্ষণ পর মনির আমাকে সেখানে দেখতে পেলে জোর করে তামাক খেতের ভেতরে নিয়ে গিয়ে খারাপ ভাষা ব্যবহার করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে চট্টগ্রাম নিয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তামাকের চুলায় গামছা বিছিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

এ বিষয়ে লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবা ঘটনার রাতেই থানায় গিয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযুক্তকে গ্রেফতারে ঘটনা স্থলে যায় থানা পুলিশের দল। কিন্তু আসামি তার আগেই পালিয়ে যাওয়ায় গ্রেফতার সম্ভব হয়নি। শুক্রবার কিশোরীর বাবা বাদী হয়ে এজাহার দিলে থানায় ধর্ষণের মামলা রুজু করা হয়। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পরের বউ নিয়ে উধাও ইউপি মেম্বার সন্তোষ চাকমা; পরোয়ানা পেয়ে খুঁজছে পুলিশ

বাঘাইছড়িতে ইজারা নিয়ন্ত্রণে নিতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৪

সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন কাপ্তাইয়ের মানবিক ইউএনও মুনতাসির জাহান 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের তান্ডবলীলা

কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩ দফা দাবিতে কাপ্তাইয়ে বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় অমর একুশে উদযাপন 

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে জামায়াতে ইসলামীর প্রার্থীতা প্রত্যাহার, ভোট যুদ্ধে লড়ছেন ৭ প্রার্থী

বাঘাইছড়ির সারোয়াতলীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: