শুক্রবার , ২৮ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়ি উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

বিলাইছড়ি উপজেলার প্রবীণ ব‍্যক্তিত্ব উপজেলা কার্বারী এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত চিৎগুলা চাকমা (কার্বারী) এর সাপ্তাহিক অন্ত‍্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা সভাপতি আর্য্যলঙ্কার মহাথেরসহ বিক্ষুমন্ডলী উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) তাঁহার কুলগত গুণগ্রাহী, আত্মীয়-স্বজন, সমাজ ও বিভিন্ন এলাকার এবং ভিন্ন জেলার কল‍্যাণমিত্রদের সমন্বয় ও সহায়তায় বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কারাদনসহ বিভিন্ন দান কার্যের সমারোহে এ প্রয়ানোত্তর মহান পূণ‍্যকর্ম সম্পাদিত হয়েছে।

উল্লেখ‍্য, তিনি ২০ মার্চ ২০২৫খ্রি: রোজ: বৃহস্পতিবার বার্ধক‍্যজনিত জরা-ব‍্যধিতে আক্রান্ত অবস্থায় তাঁহার নিজ বাসায় শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন।

তাঁহার জন্ম ১৯৩১ সালের ১লা মে। এ হিসেবে প্রয়ানকালে তাঁহার বয়স বর্তমান ৯৪বৎসর।

তাঁহার চারপুত্র ও বৃদ্ধ স্ত্রীসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে যান। সর্ব কণিষ্ঠ পুত্র বৌদ্ধ শাসনে ভিক্ষুত্ববরণ করে বৌদ্ধ সাধনায় ব্রত রয়েছেন।

পূণ‍্যসভায় তাঁহার জীবদ্দশার স্মৃতিচারণ করা হয়। তাঁর ঘণিষ্ঠজনেরা স্মৃতিচারণে বলেন, প্রকৃতপক্ষে তিনি একজন সৎব‍্যক্তি ছিলেন। তিনি কখনও মিথ‍্যাকে প্রশ্রয় দিতে রাজি ছিলেন না। যেখানে তাঁর মিথ‍্যা বা অসত‍্যের দৃষ্টিগোচর হয়েছে, সেখানে তিনি তার প্রতিবাদ করেছেন।

তাছাড়া তিনি একজন সাহিত‍্যিক ছিলেন বলেও স্মৃতি চারণে বলা হয়। তিনি সামাজিক ও সংকৃতির অবক্ষয়মূলক বাস্তব বিষয়গুলো নিয়ে লেখা-লেখি করে কবিতা বা সাহিত‍্য রচনা করতেন বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আবাসিক প্রকৌশলী থাকেন রাঙামাটিতে / নিরাপত্তা প্রহরী দিয়ে চলছে কাউখালী বিদ্যুতের সাব স্টেশন, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাঙামাটিতে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া

সরকার কেপিএম বন্ধ করবে না, উৎপাদন বাড়ানোর উপায় বিবেচনা করা হবে- বিসিআইসি চেয়ারম্যান

গুইমারায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বাঘাইছড়িতে সালিশে চেয়ারম্যানের মারধরে নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে 

বিলাইছড়িতে আশিকার অন্তর্ভুক্তিকরণ সভা

উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দাবি / পানছড়ির আবু তাহের শিবির কর্মী ছিলো !

চন্দনাইশ বরকলে শহর কুতুব শাহ্ আমানত এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: