সোমবার , ৭ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিয়ের আশ্বাসে রাঙামাটিতে এনে নারীকে হত্যা, খুলনা থেকে গ্রেপ্তার ঘাতক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৭, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ

বিয়ের জন্য চাপ ও ধারের টাকা ফেরত চাওয়ায় ‘বিয়ের আশ্বাসে’ প্রেমিকাকে খুলনা থেকে ১ এপ্রিল রাঙামাটিতে নিয়ে আসেন জামাল হোসেন মোল্লা(৪২)। নেন ঘর ভাড়াও। পরদিন দুপুরে দই ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে গলায় গামছা পেঁচিয়ে ও পায়ের রগ কেটে প্রেমিকাকে খুন করে ঘরে তালা দিয়ে পালিয়ে যান জামাল।

পরে খুন হওয়া খাদিজা আক্তারের (৪২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করলেও খুনীকে সনাক্তে বিপাকে পড়ে পুলিশ। তবে প্রযুক্তির সহায়তায় অবশেষে খুলনার লবনচরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত জামালকে। খুনির সর্বোচ্চ সাজার দাবি স্হানীয়দের।

আজ (সোমবার, ৭ এপ্রিল) দুপুর ২টায় কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে নিয়ে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে।

গত ৫ এপ্রিল রাতে স্থানীয়দের সহায়তায় শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনীর একটি বাসার তালা ভেঙে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রেমিক জামালকে ৬ এপ্রিল খুলনার লবনচরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।হত্যাকান্ডের শিকার খাদিজা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুটিখালী গ্রামে বাসিন্দা।

জামাল হোসেনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, খাদিজার সঙ্গে জামালের দীর্ঘ ১০ বছরের পরিচয়। খাদিজা তার হোটেলে কাজ করতেন। ৩ বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জামাল তার কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। সম্প্রতি খাদিজা বিয়ের জন্য চাপ ও টাকা ফেরত চাইলে জামাল তাকে হত্যার পরিকল্পনা করে।

পরবর্তীতে ১ মার্চ জামাল খাদিজাকে নিয়ে রাঙামাটিতে আসেন এবং মহসিন কলোনির ওই কক্ষ ভাড়া নেন। ২ এপ্রিল দুপুরে দই ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গলায় গামছা পেঁচিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেন জামাল। হত্যার পর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, মো. সাহেদ উদ্দিন বলেন-আমরা রিজার্ভ বাজারের ওই বাসা থেকে পচাগলা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে প্রযুক্তির সহায়তায় পরিচয় সনাক্ত করি। পরে ক্লুলেস ওই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। আসামি জামালকে গ্রেফতার করে ঘটনাস্থলের কাছেই হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। আসামি খুনের দায় স্বীকার করে হত্যাকান্ডের বর্ণনাও দিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বিক্রয় প্রতিনিধি জোট’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পার্বত্য মেলা পার্বত্যাঞ্চল ও সমতল ভূমির জনগণের মধ্যে এক মেল বন্ধন রচিত হয়েছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

রামগড় স্থলবন্দর প্রকল্প: ভূমি অধিগ্রহণমূল্য কম নির্ধারণে এলাকায় অসন্তোষ

পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ

কাপ্তাইয়ে স্থানীয় হেডম্যান-কারবারীদের সাথে মতবিনিমিয় করলেন জোন অধিনায়ক 

যেভাবে বুঝবেন করোনার উপসর্গ

রশিতে ঝুলে ছিল গৃহবধূর নিথর দেহ

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে – পার্বত্য উপদেষ্টা

মহালছড়ির দূরবর্তী পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিল সেনাবাহিনী

পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবী জেএসএসের

error: Content is protected !!
%d bloggers like this: