রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ

 

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা হয়েছে।

মামলাটি করেছেন রাঙামাটির সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর কন্যা নাজনীন আনোয়ার।

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সাইবার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে এ মামলা করেন নাজনীন।

মামলায় আসামীরা হলেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ফজলে এলাহী, জাগো নিউজের রাঙামাটি প্রতিনিধি সাইফুল উদ্দীন, টিবিএসের খাগড়াছড়ি প্রতিনিধি দিদারুল আলম, বণিক বার্তা ও সাম্প্রতিক দেশকালের রাঙামাটি প্রতিনিধি প্রান্ত দেবনাথ রনি, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক অনির্বাণ শাহরিয়ার, দীপ্ত টিভির বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ।

গত ৭ জুন সন্ধ্যায় নাজনীন আনোয়ারের করা আরেকটি ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় গ্রেফতার হন ফজলে এলাহী।

পরদিন রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অস্থায়ী জামিন লাভ করেন ফজলে এলাহী। পরে চট্টগ্রামের সাইবার অপরাধ দমন ট্রাইবুনাল আদালত থেকে স্থায়ী জামিন নেন।

এসব ঘটনার মধ্যে গ্রেফতার ও জামিনের ঘটনা নিয়ে ২ থেকে ৭ নম্বর আসামীরা নিজেদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসগুলো অপরাধ হিসেবে এজাহারে উল্লেখ করা হয়।

ফজলে এলাহী বেসরকারি টেলিভিশন এনটিভি, দৈনিক কালের কন্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সুপ্রভাত বাংলাদেশ এবং রেডিও টুডে এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিসান বিন মাজেদ কাপ্তাইয়ের নতুন ইউএনও

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা: হাতির আবাসস্থল রক্ষার আহ্বান

ভাতিজা-ভাগিনারাই বলে ওয়াদুদ ভূঁইয়া হত্যাকারি : মংসুইপ্রু চৌধুরী

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৪ টি মামলায় ৫২০০ টাকা জরিমানা

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাঘাইছড়িতে জামায়েত ইসলামীর শোভাযাত্রা

খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক-২, পলাতক আরও- ২

দীঘিনালায় বন্যার্তদের ত্রান দিয়েছে ‘সাথী মিনি কিচেন’

না ফেরার দেশে ইসলামী সংগীত শিল্পী মোহাম্মদ শাহজাহান

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন খাগড়াছড়ি জেলা কমিটি পুনর্গঠন

error: Content is protected !!
%d bloggers like this: