বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শিক্ষক মেলবন্ধনে শিক্ষক সম্মাননা পেলেন রাঙামাটির মোঃ সুলতান আহমেদ

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
এপ্রিল ২৪, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সুলতান আহমেদ ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন (ভিইসি)’র পক্ষ থেকে ‘শিক্ষক সম্মাননা’ লাভ করেছেন। তিনি জেলা পর্যায়ে পাঁচ বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাক্ষেত্রে তাঁর বিশেষ অবদান ও অনলাইন শিক্ষায় উদ্ভাবনী ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

শনিবার ঢাকা সরকারী টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক মেলবন্ধন ২০২৫ এ কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজিয়া সুলতানা প্রধান অতিথি উপস্থিত থেকে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। শচিন কুমার চৌধুরী ও রোকসানা পারভীনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে এস এম মোজাম্মেল কবির। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাৎ জাহান, দীক্ষা দক্ষতা উন্নয়নে-শিক্ষা অনলাইনের প্রকল্প পরিচালক মোহাম্মদ কবীর হোসেন, এটুআই শিক্ষা বিশেষজ্ঞ মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ ও নায়েম প্রশিক্ষণ বিশেষজ্ঞ শেখ মুহাম্মদ আলী প্রমূখ।

ভিইসির প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন ভুঁইয়া বলেন, “মোঃ সুলতান আহমেদ এর মতো শিক্ষকেরা আমাদের অনুপ্রেরণা। তাঁদের উদ্ভাবনী চিন্তাধারা ও অক্লান্ত পরিশ্রমের ফলে অনলাইন শিক্ষা আরও সমৃদ্ধ হয়েছে।”

মোঃ সুলতান আহমেদ এই সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি শিক্ষার্থীদের জন্য আরও নতুন ও কার্যকর শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে মাশরুম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ

কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন

খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে ‘আইডিয়াল বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি’-এর উদ্বোধন

কাপ্তাই বিএসপিআই এ নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

উক্যছাই মারমার মৃত্যুতে শোক নেমেছে রাঙামাটি- বান্দরবানে: বিমান কেড়ে নিলো গিটারের সুর

পাহাড়ে ভ্রমণ কতটা নিরাপদ, ভ্রমণে সেনাবাহিনীর ভূমিকা কোন পথে?

কাপ্তাই শিলছড়ি দূর্গা মন্দির ও লোকনাথ মন্দিরের নেতৃত্বে সুনীল-লিটন

error: Content is protected !!
%d bloggers like this: