মঙ্গলবার , ১৩ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
মে ১৩, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ

নাব্যতা সংকটের ফলে কর্ণফুলি নদীতে ড্রেজিং কাজের জন্য আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। আগামী রবিবার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত এই  নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন  রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

গতকাল সোমবার (১২ মে) রাতে মুঠোফোনে তিনি এই প্রতিবেদককে আরোও জানান, কর্ণফুলি নদীতে নাব্যতা সংকটের ফলে ড্রেজিং কাজের জন্য ব্যস্ততম এই নৌ- রুটে মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা হতে রবিবার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। আমরা সপ্তাহ খানেক আগে বিজ্ঞপ্তি আকারে চালক এবং যাত্রীদেরকে এই বিষয়ে অবহিত করেছিলাম। এসময় তিনি বিকল্প সড়ক হিসেবে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া-পদুয়া- সুখবিলাশ সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহার করতে সকলকে অনুরোধ জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৮টায় চন্দ্রঘোনা ফেরি ঘাটে কথা হয় সওজ রাঙামাটির উপ বিভাগীয়  প্রকৌশলী (কারখানা বিভাগ) রনেল চাকমা এবং উপ সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমার সাথে। এসময় তাঁরা জানান, শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে ফেরিতে উঠার পল্টুনের তলাটা চরের উপর আটকে যায়, ফলে যানবাহন পারাপারে বিঘ্ন সৃষ্টি হয়। তাই কর্ণফুলী নদীতে ড্রেজিং এর কারনে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬ টা হতে রবিবার (১৮ মে) ভোর ৫ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে এরই মধ্যে যদি ড্রেজিং এর কাজ শেষ হয়, তাহলে এর আগে ফেরি চলাচল খুলে দেওয়া হবে।

এসময় কথা হয় ফেরির চালক আমিনুল হক এর সাথে। তিনি বলেন, ড্রেজিং এর কারনে ৫ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এর চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা হয়ে কর্ণফুলী নদী দিয়ে এই নৌ রুটে প্রতিদিন শত শত যাত্রীবাহী এবং পণ্যবাহী ভারী, হালকা এবং মাঝারি যানবাহন চলাচল করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির বন্যা কবলিত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন

কাপ্তাই থানা পুলিশের অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২

বাঙ্গালহালিয়ার ধুলিয়া-মুসলিম পাড়া রাস্তার বেহাল অবস্থা: দুর্ভোগে শত মানুষ

কাপ্তাইয়ের রাইখালী ও চিৎমরমে টিসিবির পণ্য পেলেন ১৬৯০ জন

রাঙামাটি পৌর কলোনিতে দম্পতিকে গাছে বেঁধে মারধরকারী ৩ আসামি গ্রেফতার

খাগড়াছড়ি জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন

নানিয়ারচরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রাঙামাটি জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজন / জাতির জনক বঙ্গবন্ধুর শান্তির বার্তা নিয়ে তার কন্যা দেশে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছেন- দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি জেলা ছাত্রলীগের ১বছরের কমিটিতে সভাপতি রনি ও সম্পাদক সোহাগ চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: