বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে বাঘাইছড়ি উপজেলা, পৌর ও কাচালং সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুর কবির এবং সঞ্চালনায় ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী।

এতে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন রশিদ, সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক, সদস্য সচিব সোহেল রানাসহ উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রনেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষার কেন্দ্রে একজন মেধাবী ছাত্র ও ছাত্রদল নেতাকে এভাবে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের নির্লিপ্ততা এবং ব্যর্থতা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী

তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি, শিক্ষাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান ছাত্রনেতারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎৯৩ শতাংশ মেধা, ৭ শতাংশ কোটা; জেলা পরিষদে ৮ দফা দাবি কোটা বিরোধী ঐক্যজোটের ‎

মানিকছড়িতে মৎস্য পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ

ঈদ পুনর্মিলনীতে ইনসাফ ও সাম্যের রাষ্ট্র দাবি ঈদগাঁও জামায়াতের

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি কাপ্তাইয়ের আড়াছড়িবাসীর

‎রাঙামাটি পৌরসভার আয়োজনে ৩শ’ জনের ২৪ কি.মি. ম্যারাথন দৌড় আগামীকাল

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

বান্দরবানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল হাম-রুবেলা’র টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

error: Content is protected !!
%d bloggers like this: