শনিবার , ২৪ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৪, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

জেলার শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ এবং সমাধানে করণীয় নির্ধারণে রাঙামাটিতে আজ এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভা আয়োজনের মাধ্যমে চ্যালেঞ্জসমূহ শনাক্তকরণ ও সমাধানের কৌশল নির্ধারণ” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব পাঠান সাইদুজ্জামান।

কর্মশালায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এতে শ্রেণিভিত্তিক মাসিক ত্রিপক্ষীয় সভার কার্যকারিতা, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ত্রিপক্ষীয় যোগাযোগের সেতুবন্ধন, শিক্ষার মান বৃদ্ধিতে অংশীদারিত্বমূলক প্রচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সমস্যা সমাধানের পথনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও টেকসই করতে হলে মাঠপর্যায়ের অংশগ্রহণ ও নিয়মিত পর্যালোচনা জরুরি। ত্রিপক্ষীয় সভা এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে।”

কর্মশালার অংশগ্রহণকারীরা বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত কৌশল নির্ধারণের প্রস্তাব দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৮ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত- বীর বাহাদুর

মানিকছড়িতে অসহায়ের চিকিৎসায় এগিয়ে এলেন ইউএনও

বান্দরবানে পা.চ.উ. বোর্ডের সভা অনুষ্ঠিত

মসজিদে ফ্যান বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও আতিকুর রহমান 

রামগড় স্থলবন্দর দ্রুত চালুর দাবী জানালো স্থানীয়রা

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্বে সুকুমার-সনত

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগীতায় রামগড় ৪৩ বিজিবি চ্যাম্পিয়ন 

বাঘাইছড়ির মাহিল্যাতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: