শনিবার , ২ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
নভেম্বর ২, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে সমবায়ীরা বড় ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। তিনি বলেন, সমবায় সমিতির মাধ্যমে যে কোন ছোট কাজকে বড় করা সম্ভব। ব্যক্তিগত উদ্যোগে যে কাজকে এগিয়ে নেয়া সম্ভব হয় না সমবায় সমিতির মাধ্যমে সেই কাজকে এগিয়ে নেয়া যায়। তাই সমবায় সমিতির মাধ্যমে উন্নয়ন মুখী কাজ করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

শনিবার সকালে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অফিসের পাশে জাতীয় পতকা ও সমবায় পতকা উত্তোলন করা হয়।এ সময় সমবায় বিভাগের নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ গ্রহণ করেন। পরে রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গামাটি সমবায় অফিসের পরিদর্শক লোকমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এ এস আই সোলোমান, দুই ইউনিয়নের ক্রডিট চেয়ারম্যান সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সবায় ইউএনও আরো বলেন, সমবায় সম্পর্কে সরকারের চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকর পদ্ধতি। আশা করি, সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্লোবালএড ঢাকার পরে এখন নারায়নগঞ্জের রূপসীতে

মহালছড়িতে বৃষ্টি উপেক্ষা করে গণঅভ্যুত্থান দিবসে বিজয় র‍্যালি

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

চন্দ্রঘোনা মিশন এলাকায় অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

মানিকছড়িতে ইয়াবাসহ একজন আটক

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কাপ্তাইয়ে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

মানিকছড়িতে মার্কেট কালেকশন পয়েন্ট কার্যক্রম পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধিদল

error: Content is protected !!
%d bloggers like this: