রবিবার , ২৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভূমি মেলা উদ্বোধন 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
মে ২৫, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ভুমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে) সকালে ভুমি অফিস চত্বরে উদ্বোধন করা হয়েছে ভুমি মেলা ২০২৫ ৩ দিনব্যাপী এই ভুমি মেলা আগামী মঙ্গলবার ( ২৭ মে) সমাপ্ত হবে। ” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে ভূমি মেলা উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় ভূমি অফিস চত্বর হতে একটি  র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও ভূমি অফিসে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং আমন্ত্রিত অতিথিরা।

পরে ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুহুল আমিন জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমাদের আদালতে শতকরা ৮০ ভাগ মামলা ভূমি সংক্রান্ত। এটা গৃহবিবাদ হতে সৃষ্ট। দিন দিন এই জটিলতা বাড়ছে। এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে পরিবার হতে। বর্তমানে সব কিছু ডিজিটাল হবার পর জনগণ অতি সহজে ভূমি অফিস হতে সেবা গ্রহন করতে পারছে।

সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র এর সভাপতিত্বে রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী (মিশুক), ১৩০ নং বারুদগোলা মৌজার হেডম্যান  কালাচাঁন তনচংগ্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন মৌজার কারবারি,  স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ভূমি মেলা উপলক্ষে জনগণের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও স্মরণ সভা

কর্ণফুলী সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ 

মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ- বীর বাহাদুর

ঈদগাঁওয়ে বাস-নোহা-কার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫

রাঙামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিল সমাবেশ

অবশেষে পর্যটকদের জন্য বান্দরবান ভ্রমণে দুয়ার খুলছে

আমাদের সকল সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাজস্থলী উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুরাছড়িতে মহান একুশের বিশেষ লাকী কুপন ড্র

error: Content is protected !!
%d bloggers like this: