মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৭, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭মে) সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক রিসোর্ট এর সামনে ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন বাঘাইহাট সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি।

এসময় তিনি জানান, সাজেকে একটি ফায়ার সার্ভিস স্টেশন, হাসপাতাল এবং পর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আয়োজিত ০৩ দিনব্যাপী স্থানীয়দেরকে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক সেচ্ছাসেবক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন। যেখানে ৪০ জন সেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহনে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী ভাষনে তিনি বলেন, “সাজেক এলাকায় প্রতিনিয়ত অগ্নিকান্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা আশা করি প্রশিক্ষণ শেষে সেচ্ছাসেবকগণ আগামী যেকোন দূর্যোগে সাজেকবাসীর পাশে থেকে সহযোগিতা করবে।”

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডে সাজেক পর্যটন এর একাংশ ক্ষতিগ্রস্ত হলেও এখনো পর্যাপ্ত পর্যটক ধারন ক্ষমতা রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে দেশের সকল পর্যটনপ্রেমীদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাজেকে বেড়াতে আসতে আহ্বান জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

দীঘিনালায় বাস্কেটবল ফাইনালে চ্যাম্পিয়ন ৭ বিজিবি

ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন

রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আমদানি নিষিদ্ধ অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

পানছড়িতে চলাচলের রাস্তায় দেয়াল: গৃহবন্দী ২০ পরিবার

রাঙামাটির সরকারী ১৫ মেট্রিক টন চালসহ ট্রাক চালক চট্টগ্রামে আটক

খাগড়াছড়িতে বিএনপির অবরোধের দ্বিতীয় দিন: বিভিন্নস্থানে টায়ারে আগুন-ককটেল ফাটিয়ে ব্যারিকেড, আটক ১০

error: Content is protected !!
%d bloggers like this: