শনিবার , ১ মার্চ ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

মাহে রমজান সামনে রেখে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। বেড়েছে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আজ শনিবার থেকে মুসলমানদের মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে। রোজা শুরুর আগের দিনও কাচা বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়তে দেখা যায়নি। যেই রোজা আসছে সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু-হু করে বেড়েছে গেছে। ৪০ টাকার পেয়াজ এখন ৭০-৮০টাকা, লেবুর হালি ছিল ২০টাকা সেই লেবু এখন হালি প্রতি ৮০টাকা।

রাঙামাটি শহরের বনরুপা চৌমুহনী বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, সব ধরনের কাচা তরিতরকারি, পিয়াজ, রসুন, ছোলা, শসা, ডিম এবং বয়লার মুরগিসহ বেড়েছে গরুর মাংসের দাম। নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দাম কেজিতে ২০-২৫ টাকা হারে বেড়েছে। তবে অনেকে বলছে গত বারের চেয়ে এবছর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে যে হারে জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাহিরে ছিল তার থেকে অনেক স্বস্তি মিলছে। বর্তমানে সিন্ডিকেট চক্র না থাকায় ক্রেতারা একটু নিঃশ্বাস ফেলাতে পারছে। তবে রোজার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরো কম ছিল বলে ক্রেতারা জানিয়েছেন।

ব্যবসায়ি নুর আলম বলেন, সোয়াবিন তেল বোতল জাত প্রতি লিটার ১৭৫ টাকা আর খোলাটা প্রতি লিটার ১৬২ টাকা, ডাল মোটাটা ৮০টাকা, চিকনটা ১শ’ টাকার মধ্যে। এই রমজানে চিনি’র দাম তেমন বাড়েনি। ডিমের ডজন ১২০টাকা। চাউলসহ অন্যান্য জিনিসপিত্রের দাম অপরিবতিত রয়েছে। গত বছরের চেয়ে এবছর দ্রব্যমূল্যের দাম কমেছে অনেকটা।

ক্রেতা মোঃ শাহাবুল আলম বলেন, রোজা আসার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অনেকটা কম থাকে। যেই রমজান আসে সাথে সাথে দাম বৃদ্ধি পায়। যেমন পিয়াজ, রসুন, শসা, লেবু, খেজুর, ছোলা, ডাল, চিড়া, মুড়ি ও কাচা তরিতরকারির দাম চরম ভাবে বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর সব দেশে রোজা আসলে সবকিছুর দাম কমে আর বাংলাদেশে সবকিছুর দাম বাড়ে। এখন তো ফ্যাসিস্ট সরকার নাই তাহলে সিন্ডিকেট আসলো কোথায় থেকে।

জেলা প্রশাসনের সিনিয়র কৃষি বিপনণ কর্মকর্তা মোঃ সেলিম মিয়া বলেন, এবছর সবকিছুর দাম স্বাভাবিক আছে মনে হচ্ছে। আহামরি তেমন কোন কিছুর দাম বাড়তে দেখছি না। তবে পেয়াজের দাম সামান্য বেড়েছে। দ্রব্যমূল্যের দাম সীমিত রাখতে জেলা প্রশাসক ব্যবসায়িদের আহবান জানিয়েছেন। তারপরেও কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক সাব জানিয়ে দিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ ট্যুরিস্টকে অপহরণের চেষ্টা খাগড়াছড়িতে ৪ অপহরণকারী আটক

চীনে নেয়ার প্রলোভনে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার, ৫ জন উদ্ধার

জুরাছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

খাগড়াছড়িতে গণহত্যা দিবস পালিত

বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির বনভোজন সম্পন্ন

রাঙামাটিতে সাইবার ক্রাইম সেলের প্রচেষ্টায় ৫০টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকের নিকট হস্তান্তর

রাবিপ্রবি’তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

‎রাঙামাটি জেনারেল হাসপাতালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পানির পিউরিফায়ার হস্তান্তর

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ইলেকশনে নৌকাকে জয়ী করার বিকল্প নেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাঙামাটিতে এনসিপির অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

error: Content is protected !!
%d bloggers like this: