সোমবার , ২ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে: চালু ৪ ইউনিট, উৎপাদন ১৫৫ মেগাওয়াট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ২, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

চলতি সপ্তাহ জুড়ে টানা বৃষ্টি হওয়ায় রাঙামাটিতে অবস্থিত কাপ্তাই হ্রদে দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে পানির উপর নির্ভরশীল কাপ্তাই উপজেলায় অবস্থিত  দেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০ টায় যোগাযোগ করা হলে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ(সোমবার) সকাল ৯ টা পর্যন্ত অত্র কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে ৪ টি ইউনিট হতে ১৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। তৎমধ্যে নং ১ ইউনিট হতে  ৪০ মেগাওয়াট, ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ৪ নং মেগাওয়াট হতে ৪০ মেগাওয়াট এবং ৫ নং মেগাওয়াট হতে ৩৫ মেগাওয়াট সহ সর্বমোট ১৫৫ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ৩ নং ইউনিট বন্ধ রয়েছে।

তিনি আরোও জানান এতদিন কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কেন্দ্রের ৫ টি ইউনিট হতে শুধুমাত্র ১ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত শনিবার(৩১মে) ২টি ইউনিট এবং গতকাল রবিবার (১ জুন) ৪ টি ইউনিট চালু করা হয়েছে। হ্রদে পানি বেড়ে গেলে আমরা বাকি ১ টি ইউনিটও চালু করতে পারবো।

এদিকে জল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের সাথে সোমবার(২ জুন) সকালে যোগাযোগ করা হলে এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্থর ছিল ৮৬.৬৭ ফুট মীনস সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৭৬.২৬ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। বৃষ্টি যেভাবে পড়ছে পানির লেভেল মুহূর্তে মুহূর্তে বেড়ে যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবিতে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যু বার্ষিকী পালন

ঈদগাঁওয়ে ভারী বৃষ্টির সুযোগে চলছে খালের পাড় দখলের মহোৎসব

কর্ণফুলী সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কাপ্তাইয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনওর মতবিনিময়

খাগড়াছড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পার্বত্য চট্টগ্রামের ১০০ বিদ্যালয়ে ছয় মাসের মধ্যে স্টারলিংক ইন্টারনেট চালু 

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

পর্যটন দিবসে রাঙামাটিতে ৪ দিনের পর্যটন মেলা শুরু

আট সংগঠনের স্মারকলিপি / রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

error: Content is protected !!
%d bloggers like this: