শনিবার , ১৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১৪, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা- রাইখালী ফেরি পথের চন্দ্রঘোনা লিচুবাগানের দিকে ফেরিঘাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে। ফেরির জন্য অপেক্ষায় থাকা ট্রাকটি চালকশূন্য থাকায় ভাগ্যক্রমে কোন হতাহত হয়নি।শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা ফেরিঘাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সোহেল, আবু বকর, রাশেদ, উসিমং মারমা  জানান, একটি খালি ট্রাক চন্দ্রঘোনা ফেরিঘাটের লিচুবাগান অংশে ফেরিতে উঠার জন্য অপেক্ষায় ছিল। পরে ফেরী আসতে দেরী হওয়ায় চালক ট্রাকটি পার্কিং-এ দাঁড় করিয়ে নেমে আসে। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি কর্ণফুলী নদীতে পড়ে যায়। ট্রাকটি নদী থেকে উঠানোর চেষ্টা চালান ফেরিকতৃপক্ষসহ ট্রাক সংশ্লিষ্টরা।

রাঙামাটি সড়ক ও জনপদ অধিদপ্তর এর উপ সহকারী প্রকৌশলী কির্তী নিশান চাকমা বলেন, “বিষয়টি শুনেছি। এটি টেনে তুলার জন্য ক্রেন আনা হচ্ছে। আশাকরি রাতের মধ্যেই এটি উঠিয়ে ফেলা সম্ভব হবে।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক বদলে দিয়েছে পাহাড়ি জনপদের চিত্র

বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিলাইছড়িতে মানসম্মত শিক্ষা বিষয়ক সভায় মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

এ এস এম হাশিম পৌর হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে প্রনোদনার কৃষি উপকরণ বিতরণ 

আমরা সবাই হাদি হবো- শীর্ষক আলোচনা সভা রাঙামাটিতে অনুষ্ঠিত

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

কাউখালীতে প্রসবজনিত ফিস্টুলা সনাক্তকরণ ক্যাম্প অনুষ্টিত

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

লংগদুতে বিজিবির জমি বেদখলের পাঁয়তারা স্থানীয়দের

error: Content is protected !!
%d bloggers like this: