মঙ্গলবার , ২৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১টি পরিবারের মাঝে নগদ অর্থ এবং প্রয়োজনীয় হাইজিন ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ জুন ২০২৫) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চাকমা।

‘Alert BO-62 (Humanitarian Response to Flash Flood Affected People in Rangamati Sadar & Baghaichhari Upazila)’ প্রকল্পের আওতায় আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে।

এই প্রকল্পের আওতায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১৫১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ছয় হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রীও দেওয়া হয়। এসব সহায়তার মধ্যে ছিল হাত-মুখ ধোয়ার সাবান, টুথব্রাশ ও টুথপেস্ট, স্যানিটারি ন্যাপকিন, থালা-বাসন পরিষ্কারের উপকরণ, পরিষ্কারের কাপড়, ডিটারজেন্ট, তোয়ালে, প্লাস্টিক বালতি, মগ ও বদনা—যা প্রতিটি পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে সহায়ক হবে।

আয়োজকরা জানান, এই সহায়তা কার্যক্রমটি শুধুমাত্র একটি তাৎক্ষণিক ত্রাণ উদ্যোগ নয়, বরং এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষা ও পরিচ্ছন্নতাকে গুরুত্ব দিয়ে প্রস্তুত করা এই প্যাকেজটি মানবিক সাড়া ফেলেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিসিপি’র উদ্যােগে আব্দুর রশিদ সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

কাপ্তাইয়ে দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি সদস্য বহিষ্কার

মার্চ ফর আইডেন্টিটি ও ৮দফার দাবিতে খাগড়াছড়ি শহরে হাজারো পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজস্থলীতে তিন ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই সড়কের ওপর ফিটফাট ভিতরে সদরঘাট!

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

বাঘাইছড়িতে ‘আইডিয়াল বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি’-এর উদ্বোধন

উৎসব মুখর পরিবেশে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেনা তৎপরতায় উদ্ধার হলো অপহৃত ৩ গ্রামবাসী

বিশ্ব মানবাধিকার দিবসে কাপ্তাইয়ে ছাত্রদলের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: