সোমবার , ৭ জুলাই ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে পার্বত্য ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৭, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

রাঙামাটিতে পার্বত্য ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) বিকেলে কুমার সমিত রায় জিমনেসিয়াম হলরুমে প্রধান অতিথি থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, ব্যাটমিন্টন ব্যায়বহুল খেলা। খেলার পোশাকসহ নানা সরঞ্জাম কেনা অনেক কঠিন। খেলা-ধূলা মানুষের জীবনে অংশ। শরীর ভাল লাগতে হলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার উন্নয়নে যা কিছু করার দরকার জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

রাঙামাটি ব্যাটমিন্টন ক্লাবের সভাপতি জয় খীসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট শ্রী চঞ্চু চাকমা, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান এবং আঞ্চলিক পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা সুইচিং মং মারমা।

এ টুর্নামেন্টে তিন পার্বত্য জেলার (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) ২৮ জন ব্যাটমিন্টন খেলোয়ার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনে দুইটি গ্রুপে ছয়টি খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর চতুর্থ মৃত্যুবার্ষিকী রাঙামাটিতে শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

কাপ্তাই নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীঘিনালায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তুর স্থাপন

কাপ্তাইয়ে দূর্গা পুজা পরিচালনা উদযাপন কমিটি গঠন

কাপ্তাইয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায়

কাপ্তাই কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

ঘাগড়া ৬ আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপন উদ্ধোধন

রাইখালীতে যৌথ অভিযানে  ৬ লাখ টাকার কাঠসহ দুটি গাড়ি জব্দ

রামগড়ে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: