মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পুলিশ নারী কল্যাণ সমিতির ফল উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৮, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙামাটি এর উদ্যোগে ফল উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ জুলাই ২০২৫ খ্রি. পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙ্গামাটি এর উদ্যোগে বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আয়োজিত এই উৎসবে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং ফল উৎসব-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাঙ্গামাটি-এর সভানেত্রী উরুবান আতরাবা তামান্না।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমাদের পুলিশ সদস্যরা দিনরাত জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করেন। এ ধরনের আয়োজন তাদের মানসিক প্রশান্তি এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উৎসবে আম, কাঁঠাল, আনারস, পেঁপে, কলা সহ বিভিন্ন প্রকার মৌসুমি ফল প্রদর্শন ও পুলিশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় চা বাগানে বজ্রপাতে ৬ চা শ্রমিক আহত

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

কাপ্তাইয়ের স্কাউটার এম জাহাঙ্গীর আলম মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত

দীঘিনালা জোনের উদ্যোগে বড়দিনের অনুদান বিতরণ 

কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ভাইয়ের মৃত্যু, চিকিৎসাধীন মাকে খুঁজে বেড়াচ্ছে শিশু ফারিয়া

অবশেষে নিখোঁজের ৪২ ঘন্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের লাশ

রুমায় ৫০ কৃষক পেলেন কৃষি উপকরণ

বানভাসীদের জন্য অর্থ উত্তোলন করল নানিয়ারচর বিএনপি

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

উক্যছাই মারমার মৃত্যুতে শোক নেমেছে রাঙামাটি- বান্দরবানে: বিমান কেড়ে নিলো গিটারের সুর

error: Content is protected !!
%d bloggers like this: