শনিবার , ১২ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ– ঈদগাঁওয়ে জামায়াতের উলামারা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১২, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

” ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবর্তন ও দ্বীনের দাওয়াত পৌঁছাতে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে উলামা সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (১২ জুলাই) ঈদগাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

সেক্রেটারী মাওলানা নুরুল আজিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুফতি হাবিবউল্লাহ।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কক্সবাজার জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলার সেক্রেটারি ক্বারি রমজান আলী, ঈদগাহ আলমাছিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নুরুল আলম ক্বারি, মাওলানা আবু বক্কর, মাওলানা বশির উদ্দিন ও মাওলানা এনামুল হক ইসলামাবাদী প্রমুখ।

সমাবেশটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা হারুনর রশীদ। এসময় উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম ও আলেম-উলামাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি: ন্যায্য ভাতা ও সুবিধা বাস্তবায়নের দাবি

মিশন এলাকায় শুভ জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা 

রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণ নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

কেপিএম হরি মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্ঠান মালা শুরু

কক্সবাজারে বন্যহাতির মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাংবাদিক চাউচিং

কাপ্তাই সার্কেল অফিস পরিদর্শনে রাঙামাটি পুলিশ সুপার

খাগড়াছড়িতে পুলিশের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামী ৩৭

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৪২% উপরে

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালকের মৃত্যুবার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণ ও প্রার্থনা সভা 

error: Content is protected !!
%d bloggers like this: